ছবি : হাতে হাত, নতুন বছরে গোয়ায় গহর-কুশলের রোমান্টিক আউটিং
গোয়া, ৩ ডিসেম্বর : বিগ বসের বাড়িতেই প্রথম আলাপ। তার পর ভাল লাগা থেকে ভালবাসা। নিন্দুকেরা অবশ্য বলেছিল এ প্রেম বাড়ি থেকে বেরলেই কপ্পুরের মতো হাওয়া হয়ে যাবে। কিন্তু সবার মুখে ঝামা ঘষে গও-শল অর্থাৎ বিগ বস ৭-এর জনপ্রিয় ও চর্চিত জুটি গহর খান ও কুশল টন্ডন দিব্যি হাতে হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন গোয়ার রোমান্টিক আবহাওয়ায়।
নতুন বছরের শুরুটা বর্তমান প্রেমিক কুশলের সঙ্গেই কাটাতে চেয়েছিলেন গহর। বিগ বস হাউসে ৮৪টি ক্যামেরার সামনে যে বাধা-বাধ্যকতা ছিল তার বাইরে রেবিতে চেয়েছিলেন দুজনেই।
গহরের সঙ্গে 'অ্যালোন টাইম' কাটিয়ে উচ্ছ্বসিত কুশল টন্ডনও। গহরের সঙ্গে তোলা একাধিক ছবি সোস্যাল সাইটে ইতিমধ্যে পোস্টও করে দিয়েছেন। হাতে হাত, কাঁধে কাঁধ, বেশ কিছু অন্তরঙ্গ ছবি সোস্যাল সাইটে দিয়েছেন কুশল।

গোয়ায় হাম-তুম
বিগ বসের বাড়িতেই প্রথম আলাপ। তার পর ভাল লাগা থেকে ভালবাসা। বিগ বসের বাইরেও প্রেম অব্যাহত

গোয়ায় হাম-তুম
গোয়ায় বেড়াতে গিয়ে ছবি তুলেছেন লাভ বার্ডস।

গোয়ায় হাম-তুম
গোয়ায় অন্তরঙ্গ গও-শল।

গোয়ায় হাম-তুম
গোয়ায় যাওয়ার পথে বিমানে গহর ও কুশল

গোয়ায় হাম-তুম
হাসিখুশি মুহূর্তে গহরের তোলা 'সেলফি'।

গোয়ায় হাম-তুম
বিগ বসে ৮৪ টি ক্যামেরার নজরবন্দী ছিল। তাই গোয়াতে গহরের সঙ্গে 'অ্যালোন টাইম' কাটিয়ে উচ্ছ্বসিত কুশল টন্ডনও।

গোয়ায় হাম-তুম
হাতে হাত। একে অপরের সঙ্গে গোয়ায় নতুন বছরকে স্বাগত জানালেন গহর-কুশল।












Click it and Unblock the Notifications