'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ মুক্তির পরেই ১৮০ ডিগ্রিতে ঘুরে অন্য সুরে অভিনেত্রী কঙ্গনা, কী বললেন নায়িকা
'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ মুক্তির পরেই ১৮০ ডিগ্রিতে ঘুরে অন্য সুরে অভিনেত্রী কঙ্গনা, কী বললেন নায়িকা
পরিচালক সঞ্জয়লীলা বনশালীর বহু প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ মাত্র সদ্য মুক্তি পেয়েছে। ছবিতে মূল চরিত্রে আছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই কিন্তু নানান কথা বলতে শোনা গিয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। নাম না করেই আলিয়া ভাটকে 'বিম্বো' বলেছেন তিনি। কিন্তু আগেও অভিনেত্রীকে 'পাপা কি পরি' বলে কটাক্ষ করেন। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পরই ১৮০ ডিগ্রিতে ঘুরে গেলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। আর তাতেই দেখা গেল অন্য সুর।

এদিন সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউত বলেন, আবার সিনেমা হল গুলি বেঁচে উঠেছে দক্ষিণী ছবির রেকর্ড ভাঙা বক্স অফিস কালেকশনের জন্য। যা দেখে বেশ খুশি হলাম আমি। আর এই পরিস্থিতির মধ্যেই অনেক ছোট ছোট সিনেমাও এগিয়ে যাওয়ার পদক্ষেপ নিচ্ছে। এক মহিলা কেন্দ্রিক চরিত্র নিয়ে তৈরি ছবি যাতে আবার একজন বড় নায়ক রয়েছেন, সেখানে আবার সুপারস্টার ডিরেক্টরও। সিনেমা হলগুলি এখন হারিয়ে যাওয়ার উপক্রম। আর তাতে কিন্তু এই ছোট ছোট পদক্ষেপই বেশ গুরুত্বপূর্ণ। আশা করিনি যে মুভি মাফিয়ারা ভালো কিছু করতে পারেন। যদি তাঁরা ভালো কিছু করতে পারে সেটা প্রশংসনীয় বটে। সব কিছু ভালো হোক,এমনই আশা রাখি।'
উল্লেখ্য, এই সিনেমায় অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগণ, শান্তনু মাহেশ্বরী। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনশালি। আধুনিক যুগের কামাঠিপুরা দিয়ে ছবির গল্পের শুরু। যৌনকর্মীদের জীবন ফুটে উঠবে উঠেছে। যাঁর যৌনকর্মী হিসাবে প্রথমদিন, তিনি অন্য এক যৌনকর্মীর কাছ থেকে শিখছেন কীভাবে খদ্দেরকে আকর্ষণ করার জন্য অঙ্গিভঙ্গি করতে হয়। অভিনেত্রী আলিয়াকে দেখা গিয়েছে, যিনি একদম নতুন পেশায়। একতী হাত কোমরে হাত দিয়ে কপালে লাল টিপ, চোখে মোটা করে টানা কাজল, তীক্ষ্ণ চাহনিতে পারফেক্ট মানিয়েছে অভিনেত্রীকে।












Click it and Unblock the Notifications