পুরুষদের ওপর আধিপত্য জমাতে আসছেন ‘‌গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’‌, মুক্তি পেল ট্রেলার

পুরুষদের ওপর আধিপত্য জমাতে আসছেন ‘‌গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’‌, মুক্তি পেল ট্রেলার

প্রকাশ পেল বহু প্রতীক্ষিত আলিয়া ভাট অভিনীত ছবি '‌গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’‌র ট্রেলার। শনিবারই এই ট্রেলার মুক্তি পায়। ট্রেলারে আলিয়া তথা গাঙ্গুবাইয়ের মুখে বসানো সেরা সংলাপ, '‌ইন মর্দো কো কিস বাত কা গুরুর’‌। এই সংলাপটির মাধ্যমেই আভাস পাওয়া যায় যে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই সিনেমাটিতে আলিয়া ভাটের অভিনয় ও চরিত্র উভয় ক্ষেত্রেই শীর্ষে মহিলা।

গাঙ্গুবাইয়ের ট্রেলার মুক্তি

বহু প্রতীক্ষিত '‌গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'‌র ট্রেলার দেখেই এই সিনেমার সার সংক্ষেপ বোঝা যাবে। যেখানে এক মহিলা, মুম্বইয়ের কামাথিপুরার যৌন কর্মীর আসল জীবনকে তুলে ধরা হবে, যাঁকে তার খুব অল্প বয়সেই যৌন ব্যবসাতে ঠেলে দেওয়া হয়েছিল। এই সিনেমাটি তাঁর কামাথিপুরার পদ থেকে একজন পতিতালয়ের প্রধান এবং এলাকার একজন রাজনৈতিক নেতার উত্থানকে জীবন্ত করে তোলে। যৌন কর্মী ও তাদের পরিবারের অধিকার নিয়ে তাঁর লড়াই সম্পূর্ণভাবে আসল ঘটনার সঙ্গে সাদৃশ্য খুঁজে পাবে দর্শক। গাঙ্গুবাই হিসাবে আলিয়া ভাট হিংস্র এবং নির্ভীক, যাঁর পথে যত বাধাই আসুক না কেন।

ট্রেলারে দেখা গেল অজয় দেবগণকে

ট্রেলারে দেখা গেল অজয় দেবগণকে

ট্রেলারে মাফিয়া ডন করিম লালা হিসাবে অজয় দেবগণকে দেখা গিয়েছে, যিনি জনপ্রিয় ও কিংবদন্তী এক চরিত্র, যিনি গাঙ্গুবাইয়ের যাত্রা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই ছবিতে অভিনয় করেছেন বিজয় রাজ, জিম সর্ব ও সীমা পাওহা।

২৫ ফেব্রুয়ারি মুক্তি

২৫ ফেব্রুয়ারি মুক্তি

২৫ ফেব্রুয়ারি ছবিটি সব সিনেমা হলে মুক্তি পাবে। এছাড়াও এই ছবিটি দেখানো হবে ৭২ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি আলিয়ার প্রথম কাজ সঞ্জয় লীলা বনশালির সঙ্গে। আলিয়া বনশালির আরও একটি প্রজেক্ট ইনশাল্লা-তে কাজ করবেন, যেখানে সলমন খান থাকছেন।

সিনেমার প্রচারে গিয়ে নজর কাড়লেন আলিয়া

সিনেমার প্রচারে গিয়ে নজর কাড়লেন আলিয়া

ট্রেলার মুক্তির আগেই মুভি প্রোমোশনে গিয়ে সাদা শাড়িতে নজর কাড়লেন আলিয়া। পরনে শাড়ি, কানে তিন থাকের ঝুমকা আর চুলে গোলাপ ফুল- এই লুকেই নজর কাড়লেন আলিয়া ভাট। সাদা আইভরি শাড়ি পরেছেন আলিয়া। শাড়ির পারে রয়েছে হলুদ রঙের এমব্রয়ডারি কাজ। শাড়ির সঙ্গে ম্যাচ করে সিলভার ও গোল্ডেনে এমব্লিশ ব্লাউজ পরেছে আলিয়া। ৩১ হাজার টাকা দামের এই শাড়িতে সুন্দরী দেখাচ্ছে আলিয়াকে। নিজেই এই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ২৮ বছরের এই ডিভা পরিচালক সঞ্জয় লীলা ভনসালী ও সহ-অভিনেতা অজয় দেবগণের সঙ্গে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' প্রোমোশনে গিয়েছিলেন। সেখানে গাঙ্গুবাইয়ের স্টাইলে পাপারাৎজিদের মন জয় করে নিলেন আলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+