মমতার রাজনৈতিক ভিতকে নড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ! আসছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে নয়া ফিল্ম
দেশের বিভিন্ন প্রান্তে চলছে মণীষীদের মূর্তি ভাঙার এক নয়া সংস্কৃতি। এই কুরুচি থেকে বাদ যায়নি এরাজ্যের রাজনৈতিক সংস্কৃতিও। এরাজ্যেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি লাগানোর মতো ঘটনা ঘটেছে।
দেশের বিভিন্ন প্রান্তে চলছে মণীষীদের মূর্তি ভাঙার এক নয়া সংস্কৃতি। এই কুরুচি থেকে বাদ যায়নি এরাজ্যের রাজনৈতিক সংস্কৃতিও। এরাজ্যেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি লাগানোর মতো ঘটনা ঘটেছে। এরকম এক পরিস্থিতিতে মুক্তি পেতে চলেছে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে ঘিরে একটি ছবি। যা মুক্তি পাবে হিন্দি ও বাংলা দুটি ভাষাতেই।

'দাঙ্গা দ্য রায়টস' নামের এই ছবিতে শ্যামাপ্রসাদের ভূমিকায় অভিনয় করছেন গজেন্দ্র চৌহান। যিনি একসময়ে মহাভারত ধরাবাহিকের যুধিষ্ঠীরের চরিত্রে অভিনয় করে উঠে ছিলেন জনপ্রিয়তার শিখরে। এক বাংলা দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে গজেন্দ্র জানিয়েছেন , আগামী দিনে এমন সময় আসবে যে বাংলায় সত্যের জয় হবে এবং বিজেপির শাসন হবে। তিনি জানান, পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদের আদর্শ এখন খুবই জরুরি। আর এই ছবি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভিত নড়িয়ে দিতে সক্ষম বলেও দাবি করেন গজেন্দ্র।

উল্লেখ্য, ছবিটি যেহেতু হিন্দি ও বাংলা দুটি ভিন্ন ভাষাতে মুক্তি পাচ্ছে তাই ছবির নামও ভিন্ন। হিন্দিতে '১৯৪৬ দ্যা ক্যালকাটা কলিং'ও বাংলায় ছবির নাম হবে 'দাঙ্গা দ্য রায়টস'। ছবিতে অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী থেকে শুরু করে বহু বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা। ছবির পরিচালনায় রয়েছেন মিলন ভৌমিক। এর আগে এই ছবি মুক্তি ঘিরে সেন্সর বোর্ড কিছুটা আপত্তি তোলায় , ছবিতে কিছু পরিবর্তন ঘাটানো হয়েছে।












Click it and Unblock the Notifications