'শিরোচ্ছেদ করে দেহ পুড়িয়ে দেওয়া হচ্ছে' বলে খবর! রহস্যে মোড়া 'গেম ওভার'-এর ভিডিও দেখেনিন
'পিঙ্ক', 'বদলা'র পর এবার 'গেম ওভার'। ফের একবার টান টান উত্তেজনা নিয়ে গল্প বলছে ফিল্ম, আর তাতে রয়েছেন তাপসী পান্নু।
'পিঙ্ক', 'বদলা'র পর এবার 'গেম ওভার'। ফের একবার টান টান উত্তেজনা নিয়ে গল্প বলছে ফিল্ম, আর তাতে রয়েছেন তাপসী পান্নু। অশ্বিন সার্বনানের ছবি 'গেম ওভার' শোনাচ্ছে এক মেয়ের কাহিনি, যিনি এক অজানা আতঙ্কে ক্রমেই ডুবে যাচ্ছেন এক অন্ধকারে।

আতঙ্কের অন্ধকারে ভাসতে ভাসতে দুঃসহ জ্বালার মধ্যে দিয়ে দিন কাটছে এক তরুণীর। আর তরুণীর ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু। একদিকে তরুণীর মধ্যে বেড়ে চলা অস্থিরতা, মানসিক অশান্তি, অন্যদিকে কোনও এক বিশেষ 'দিন' এর বর্ষপূর্তি , সবমিলিয়ে এক জটিল পরিস্থিতির শিকার ওই তরুণী। এমন অবস্থায় শিরোচ্ছেদ করে মহিলাদের দেহ পড়িয়ে ফেলার খবর উঠে আসতে থাকে।
এই গল্প এক ভিডিও গেম প্রেমী তরুণীর। আর ভিডিও গেমের নেশা থেকে তাঁর অদ্ভুত আতঙ্ক,সমস্ত কিছু মিলিয়েই গল্প বুনোট বেঁধেছে গেম ওভার'-এ। আগামী ১৪ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি।












Click it and Unblock the Notifications