Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'হিরো আলম মলম' নিয়ে তোলপাড় ইন্টারনেট দুনিয়া! কী ঘটেছে জানেন

হিরো আলম ফের খবরে। সোশ্যাল মিডিয়ায় দিনে দিনে খ্যাতি পেতে শুরু করার পর বাংলাদেশের হিরো আলম চলে আসেন সেদেশের রাজনৈতিক আঙিনায়। বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রার্থী হন তিনি। তা নিয়েও বিস্তর জলঘোলা হয়।

হিরো আলম ফের খবরে। সোশ্যাল মিডিয়ায় দিনে দিনে খ্যাতি পেতে শুরু করার পর বাংলাদেশের হিরো আলম চলে আসেন সেদেশের রাজনৈতিক আঙিনায়। বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রার্থী হন তিনি। তা নিয়েও বিস্তর জলঘোলা হয়। তবে এরপর থেকে নিজের কেরিয়ারেই মনোনিবেশ করেছেন আলম। আর এই নামী তারকাকে নিয়ে সাম্প্রতিক খবর হল তাঁর নামে এবার বাজারে আসছে 'হিরো আলম মলম' গেম।

হিরো আলম মলম নিয়ে তোলপাড় ইন্টারনেট দুনিয়া! কী ঘটেছে জানেন

নতুন করে হিরো আলমকে নিয়ে এই ভিডিও গেম আসছে। এই গেম পাওয়া যাবে গুগল প্লেস্টোরে। খানিকটা অ্যাডভেঞ্চার পাজল ধরনের এই গেম আলম ভক্তদের মন জয় করে নেবে বলে জানা গিয়েছে। এক একটি ভয়ঙ্কর ধাপ পেরিয়ে একটি অ্যাডভেঞ্চারাস ভিডিও গেমে যেভাবে এগিয়ে যেতে হয়, 'হিরো আলম মলম'-এও সেই একই নিয়ম।

সূত্রের দাবি, হিরো আলমকে না জানিয়েই এই ভিডিও গেম তৈরি করা হচ্ছে। আর এতেই একটু অভিমান হিরো আলমের। তাঁর দাবি, তাঁকে না জানিয়ে এরকম ভিডিও গেম কেন তৈরি হল ,তা নিয়ে খোঁজখবর নেবেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার এই সুপারস্টার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+