Gadar 2: অনুমতি না নিয়েই সিক্যুয়েলে আগের ছবির গান ব্যবহার, বিস্ফোরক অভিযোগ সঙ্গীতকার উত্তম সিংয়ের
অনুমতি না নিয়েই গদর-২ টিম তাঁরক অরিজিনাল সাউন্ড ট্র্যাক ব্যবহার করেছে ছবিতে। এমনই গুরুতর অভিযোগ করলেন বলিউডের জনপ্রিয় মিউজিক কম্পোজার উত্তম সিং। গদর এক প্রেমকথায় দুটি সুপার িহট গানেরই অরিজিনাল সাউন্ড ট্র্যাক তৈরি করেছিলেন তিনি।
'ম্যায় নিকলা গড্ডি লেকে' আর 'উড় যা কালে কাওয়া', এই দুটি সুপার হিট গানের অরিজিনাল ট্র্যাক তৈরি করেছিলেন তিনি। কিন্তু গদর-২তে এই দুটির অরিজিনাল সাইন্ড ট্র্যাক নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করেছেন পরিচালক। একবারও তাঁর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি। এমনই অভিযোগ করেছেন মিউজডিক কম্পোজার উত্তম সিং।

একটি হিন্দি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উত্তম সিং এই নিয়ে গদর-২ টিমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, গদর-২ পরিচালক তাঁর দুটি গানের অরিজিনাল ট্র্যাক ব্যবহার করেছে ছবিতে। এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবেও তাঁর গানের দুটি ট্র্যাকই ব্যবহার করা হয়েছে। তার আগে একবারের জন্য তাঁকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি তাঁরা। তিনি অভিযোগ করেছেন ভদ্রতার খাতিরেও অন্তত তাঁর গান ব্যবহার করার আগে তাঁকে একবার বলা উচিত ছিল।
এদিকে বক্স অফিসে এখনও কামাল দেখিয়ে চলেছে গদর-২। ১৩ দিনে ৪০০ কোটি পার করে দৌড়চ্ছে সিনেমাটি। বলিউডের সব ব্লকব্লাস্টার হিটের রেকর্ড ভেঙে ফেলেেছ। বাহুবলী, পাঠান থেকে শুরু করে একের পর এক সিনেমার রেকর্ড ব্রেক করে চলেছে গকদর-২। গদর এক প্রেমকথার ২২ বছর পর তার সিক্যুয়েল তৈরি করা হয়েছে। তাতে আগের মতোই হিট করেছে সিনেমাটি। তাতে প্রথম দিন থেকে বক্স অফিস কালেকশনে রেকর্ড তৈরি করে ফেলেছে গদর-২। একই অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সিনেমাটি তৈরি করেছেন পরিচালক।












Click it and Unblock the Notifications