Gadar-2: ২২ বছরের বিবাদের অবসান ঘটাল গদর-২,সকসেস পার্টিতে সানিকে জড়ি ধরলেন অমির
গদর এক প্রেম কথার সঙ্গে লগানের বিরোধ। বক্স এঅফিসে একই সময়ে মুক্তি পাওয়া নিয়ে বিরোধ তৈরি হয়েছিল সানি-আমিরের। সেই বিরোধ মিটিয়ে দিল গদর-২। ২২ বছর পর মিটল বিবাদ। দুই অভিনেতার দূরত্ব ঘুচল। গদর-২র সাকসেস পার্টিতে দেখা গেল আমির খানকে।
শুধু দেখাই গেল না সানি দেওলের সঙ্গে কাঁধে হাত রেখে ছবি তুললেন তিনি। জড়িয়ে ধরলেন সানি দেওলকে। গতকাল মুম্বইয়ে গদর-২র সাকসেস পার্টি দিয়েছিলেন সানি দেওল। তাতে কালো টি শার্ট আর ডেনিম প্যান্ট পরে হাজির হন আমির খান। সানির পার্টিতে আমিরের উপস্থিতি চমকে দিয়েছিল সকলকে।

পার্টি থেকে যাওয়ার আগে সানি দেওলকে জড়িয়ে ধরেন আমির খান এবং তাঁর কাঁধে হাত রেখে ছবিও তোলেন। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে িগয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ২০০১ সাল থেকে আমির এবং সানির মধ্যে বিরোধ। আমির খানের লগান এবং সানি দেওলের গদর এক প্রেম কথা ২০০১ সালে ১৫ জুন রিলিজ করেছিল। একই দিনে দুই মেগাস্টারের সিনেমা মুক্তি পাওয়া িনয়ে বিরোধ তৈরি হয়েছিল। যদিও দুটি ছবিই বক্স অফিসে রেকর্ড সাফল্য কুড়িয়েছিল।
সেই সাফল্যের পুনরাবৃত্তি হল ২২ বছর ২০২৩ সালে। গদর এক প্রেম কথার সিক্যুয়েল গদর-২ বক্স অফিসে রেকর্ড কােলকশন করেছে। ৫০০ কোটির ক্যাম্পে ঢুকে পড়েছে গদর -২। পরিচালক অনিল শর্মা ছবিটিকে অস্কারে পাঠানোর কথা বলতে শুরু করেছে। গদর-২ এতোটাই সাফল্য পেয়েছে বক্স অফিসে যে একাধিক জটিলতা মিটে যেকতে শুরু করেছে।
শাহরুখ খানের সঙ্গে বিবাদ মিটে গিয়েছে। গদর টুর সাকসেস পার্টিতে দেখা গিয়েছে শাহরুখ খানকেও। তারপরে আমির খানের উপস্থিতি গতকাল একের পর এক চমক দিয়েছে গদর-২র সাকসেস পার্টি। ২১ দিন পরেও বক্স অফিসে রমরমিয়ে চলছে গদর-২। অবশ্য আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের জওয়ান। তারপরে বক্স অফিসে কি হবে সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications