Gadar-2: গদর এক প্রেমকথা মুক্তির পর সঞ্জয়লীলা বনশালী নাকি আমিষা পাটেলকে অবসর নিতে বলেছিলেন
১২ দিনে বক্স অফিসে চারশো কোটি টাকা কালেকশন। উচ্ছ্বাসে পার্টি করছেন গদর-২র তারকারা। গদর এক প্রেম কথার তারকারাই এই ছবিতে অভিনয় করেছেন। তাঁদের নিয়েই গদর-২ তৈরি করেছেন পরিচালক। বক্স অফিসে রমরমিয়ে চলছে গদর-২।
দুই সিনেমাতেই সানি দেওলের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে আমিষা পাটেলকে। এই সিনেমার সাফল্যের পর একটি সাক্ষাৎকারে আমিষা পাটেল বলেছিলেন গদর এক প্রেমকথা দেখার পর সঞ্জয়লীলা বনশালী নাকি তাঁকে বলিউড থেকে অবসর নিতে বলেছিলেন। তবে সেটা তিনি প্রশংসা করেই বলেছিলেন।

সঞ্জয়লীলা বনশালী একটি চিঠিও তাঁকে লিখে পাঠিয়েছিলেন। একটি চিঠি লিখেছিলেন তিনি আমিষা পাটেলকে। আমিষা পাটেলকে তিনি বলেছিলেন, এখন অবসর নিয়ে নেওয়া উচিত। কারণ সঞ্জয়লীলা বনশালী জািনয়েছেন, দুটি সিনেমাতেই যা জনপ্রিয়তা পাওয়া গিয়েছে তা খুব কম অভিনেতা অভিনেত্রীই পেয়ে থাকেন। আমিষা পাটেল দুটি সিনেমা করেই সেই জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন। বলিউডে অভিনেতা অভিনেত্রী সারাজীবনের কেরিয়ারে সেই সাফল্য পান না। আমিষা পাটেল যেটা পান।
মুঘল-এ-আজম, মাদার ইন্ডিয়া, শোলে যেটা করে দেখিয়েছে সেটা একটি ছবিতেই করে দেখিয়েছেন আমিষা পাটেল। গদর এক প্রেম কথার পর আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। যাকে বলে কেরিয়ার গ্রাফ হু হু করে নীচের দিকে পড়েছে। তারপরে আবারও গদর-২তে কামব্যাক। যদিও এই সিনেমায় বেশি সময়ের চরিত্র ছিল না তাঁর।












Click it and Unblock the Notifications