Gadar 2 Movie Box Office: গদর-২ ঝড়ে থমকে গেল ওএমজি-২, সানি ম্যাজিকে ১৩ দিনে ৪০০ কোটি পার
সানি দেওলের ম্যাজিক যেন থামছেই না। ১৩ দিনে ৪০০ কোটি পার করে ফেলেছে গদর-২। ভাল কন্টেন্ট দিয়েও অক্ষয় কুমারের OMG 2 বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারল না। ১৩ দিনে ১২৩ কোটি টাকাতেই থামতে হয়েছে তাঁকে।
এককথায় গদর-২র কাছে মুখ থুবরে পড়েছে অক্ষয় কুমার ওবং পঙ্কজ ত্রিপাঠীর ওএমজি-২। একই দিনে মুক্তি পেয়েছে দুটি ছবি। কিন্তু মুক্তির আগে থেকেই যেন গদর-২ নিয়ে উন্মাদনা বেশি তৈরি হয়েছিল। গদর এক প্রেম কথা যেভাবে সুপার হিট হয়েছিল বক্স অফিসে। সেই ধারাই বজায় রেখেছে গদর-২ও।

বলিউডের সব মেগা বাজেটের ছবিকে ছাপিয়ে গিয়েছে গদর টু। বাহুবলী, পাঠানের মতো সিনেমার থেকেও কয়েকশো গুন বেশি বক্স অফিসে কালেক্ট করেছে গদর-২। ছবিতে তারকারা এক কথায় নতুন করে পরিচিতি পেয়েছেন। হারিয়ে গিয়েছিলেন সানি দেওল, আমিশা পাটেলরা। কিন্তু গদর-২র দৌলতে তাঁকা কাম ব্যাক করেছেন। সেদিক থেকে বলতে গেলে গদর-২কে দুই তারকার কামব্যাক সিনেমা বললে ভুল হবে না।
গোটা দেশেই গদর-২র জনপ্রিয়না এখনও জারি রয়েছে। ২ সপ্তাহের মধ্যে ৫০০ কোটির ক্যাম্পে পৌঁছে গিয়েছে গদর-২। এদিকে ক্রিটিকদের বিচারে অক্ষয় কুমারের ওএমজি-২ স্বীকৃতি পেলেও তেমন কৃতিত্ব দেখাতে পারেনি বক্স অফিসে। যদিও অনেকেই ভাল ছবি বলেছেন। ১৩ দিনে ১২৩ কোটি কালেক্ট করেছে অক্ষয় কুমারের ওএমজি-২।
প্রায় ৫০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েেছ গদর-২। ২২ বছর পর ফের পর্দায় ফিরে এসে একেবারে যেন দর্শকদের সম্মোহিত করে ফেলেছেন সানি দেওল। চমকে গিয়েছে বলিউডও। খুব সম্প্রতি এই পরিমান বিপুল হিট ছবি তৈরি হয়নি বলিউডে। সানি দেওল প্রায় হারিয়েই গিয়েছিলেন। এক কথায় গদর-২তে তার কামব্যাক হয়েছে। শুধুমাত্র এই একটি ছবির জন্য তিনি ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিক থেকে বলতে গেলে আমিশা পাটেলেরও কামব্যাক হয়েছে এই ছবিতে।












Click it and Unblock the Notifications