Gadar-2: 'জওয়ান'-র জন্যই কি সানির সঙ্গে বিরোধ মেটানোর তৎপরতা, গদর-২ দেখে কী বললেন কিং খান

সামনেই জওয়ানের মুক্তি বক্স অফিসের খাতিরেই কি শেষে সানি দেওলের সঙ্গে ঠান্ডা লড়াইটা মিটিয়ে নিতে চাইছেন শাহরুখ খান। গত ১৬ বছর ধরে দুই অভিনেতার মধ্যেই একটা ঠান্ডা লড়াই চলে আসছে। ডর সিনেমায় দেখা গিয়েছিল একসঙ্গে দুই অভিনেতাকে কাজ করতে। তারপরে আর তাঁদের দেখা যায়নি।

যশ চোপড়া পরিচালিত ছবিটিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, জুহি চাওলা এবং সানি দেওল। সেই ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। সাইকো লাভারের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সেসময় শোনা গিয়েছিল ক্লাইম্যান্স নিয়ে সন্তুষ্ট ছিলেন না সানি দেওল। সেই নিয়ে পরিচালকের সঙ্গে তাঁর বিবাদও হয়েছিল।

Gadar-2

রাগের চোটে প্যান্ট পর্যন্ত ছিঁড়ে ফেলেছিলেন সানি দেওল। সেকথা অভিনেতা নিজেই স্বীকার করেছিলেন। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে পরিচালক এবং অভিনেতাদের থেকে দূরত্ব বজায় রেখে চলেছিলেন তিনি। তারপরে আর শাহরুখ খানের সঙ্গে কোনও ছবিতে অভিনয় করেননি সানি দেওল। শোনা যায় সানি দেওল নাকি ঘনিষ্ঠ মহলে জানিছিলেন তিনি আর শাহরুখ খানের সঙ্গে কোনও ছবিতে অভিনয় করতে চান না।

এই ঘটনা নিয়ে টেলিভিশনে একটি শোতে প্রথম কথা বলেছিলেন সানি দেওল। তিনি বলেছিলেন সেই ঘটনার পর শাহরুখ খানের সঙ্গে তাঁর আর দেখা হয়নি। সেকারণেই কথা হয়নি। তবে গদর-২র বিপুল সাফল্যের পর শাহরুখ খানকে প্রথম মুখ খুলতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগীর প্রশ্নের উত্তরে শাহরুখ খান লিখেছেন তিনি গদর-২ দেখেছেন। এবং তাঁর খুব পছন্দও হয়েছে। যদিও এই নিয়ে সানি দেওলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বলিউডে বক্সঅফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে গদর-২। এমনকী শাহরুখ খানের পাঠানের থেকেও রেকর্ড টাকা কালেকশন করেছে গদর-২। সামনেই আবার আসছে শাহরুখের আরেকটি ছবি জওয়ান। তার টিজার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। ২ একটি গানও প্রকাশ্যে এসেেছ। সেকারণেই কি সানি দেওলের সঙ্গে ঠান্ডা লড়াইটা মিটিয়ে ফেলতে চাইছেন শাহরুখ খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+