Gadar 2: 'অভিনয় পারত না', আমিশা পাটেলকে নিয়ে একি বললেন গদর-২ পরিচালক
নিজের ছবির নায়িকাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন পরিচালক। বক্স অফিসে সব রেকর্ড ভেঙে দিয়েছে গদর-২। আর সেই ছবির নায়িকা আমিশা পাটেল। গদর এক প্রেম কথা সিনেমাতেও নায়িকাতে ছিলেন আমিশা।
২০০১ সালে মুক্তি পেয়েছিল গদর এক প্রেম কথা। তাতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন আমিশা পাটেল এবং সানি দেওল। ছবিটি বক্স অফিসে ব্লক বাস্টার িহট করেছিল। তারপরে সেই ছবির সিক্যুয়েল গদর-২। তাতেও রয়েছেন আমিশা পাটেল। কিন্তু ছবির নায়িকা নাকি অভিনয় পারতেন না। একটি ইন্টারভিউতে এমনই মন্তব্য করেছেন পরিচালক অনিল শর্মা।

তিনি বলেছেন সাকিনার ভূমিকায় তিনি অন্য অভিনেত্রীকে চেয়েছিলেন। কারণ আমিশা পাটেল েতমন অভিনয় করতে পারতেন না। তবে লুক দেখার পর তিনি আমিশা পাটেলকেই বেছে নেন। কারণ ধনী পরিবারের মেয়ে হিসেবে যেমনটা লুক হওয়া দরকার আমিশা পাটেলের লুক তেমনটাই ছিল।
অনিশ শর্মা এও জানিয়েছিলেন যে গদর এক প্রেম কথার শ্যুটিংেয়র সময় আমেশা প্যাটেলের আচরণ অনেক সময় সমস্যা তৈরি করেছিল। তিনি বলেছেন বড়লোকের মেয়ে সেকারণে তার মেজাজ অন্যরকম ছিল। তবে মন ভাল ছিল। সাধারণ পরিবারের ছেলে আমরা। সকলের সঙ্গে মিলে মিশে থাকতে পারি। কিন্তু তাদের মেজাজ একটু আলাদা রকমের হয়। অর্থাৎ আমিশা পাটেল একটু মেজাজি ছিলেন।
গদর-২ মুক্তি পাওয়ার পর আমিশা পাটেল আবার পারিশ্রমকি না দেওয়া নিয়ে একাধিক ট্যুইট করেছিলেন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়া অভিযোগ করেছিলেন ছবির অনেক অভিনেতা অভিনেত্রীকে ঠিক মতো টাকা দেয়নি অনিল শর্মার প্রোডাকশন হাউস। সিনেমার টেকনিশিয়ান, মেকআফ আর্টিস্টি, কস্টিউম ডিজাইনার অনেকেই নাকি ঠিক মতো টাকা পায়নি কাজের পর।












Click it and Unblock the Notifications