Gadar-2: তিন দিনে ১৩৩ কোটির ব্যবসা, জানেন কত পারিশ্রমিক নিয়েছেন সানি দেওল?
শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। রবিবারের মধ্যে ১৩৩ কোটির ব্যবসা করে ফেলেছে সানি দেওলের গদর-২। প্রথম দিন থেকেই ব্লক ব্লাস্টার হিট ছবি। সানি দেওল-আমিসা পাটেল অভিনিত গদর-২ যে এই ভাবে সফল হবে বক্স অফিসে সেটা পরিচালকও ভাবতে পারেননি।
বিগ বাজেটের ছবি। তাতে নাকি ৫০ কোটি টাকা করচ করা হয়েছিল। তা সুদে আসলে একেবারে উসুল হয়ে গিয়েছে। কিন্তু জানেন কি ৫০ কোটি টাকার বাজেটের ছবিটিতে অভিনয় করতে একা সানি দেওয়ল কত টাকা নিয়েছিলেন। সেই টাকার অঙ্কের পরিমাণ শুনলে চমকে উঠবেন যে কেউ।

সানি দেওল আমিসা পাটেলের প্রথম ছবি গদর এক প্রেম কথাও বিপুল সাফল্য পেয়েছিল বক্স অফিসে। দেশ ভাগের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল ছবিটি। এবারের গদর-২ তারি সিক্যুয়েল। তাতে শিখ ট্রাক চালকের ভূমিকায় রয়েছেন সানি দেওয়ল। স্ত্রী সাকিনা (আমিসা পাটেল) এব একমাত্র েছলে জিত ( উৎকর্ষ শর্মা)-কে নিয়ে। গদরের প্রথম ভাগে শিশু পুত্রের ভূমিকায় ছিলেন উৎকর্ষ। এখন তিনি বড় হয়ে গিয়েছেন।
শুক্রবার মুক্তির আগেই ছবির বিপুল বুকিং শুরু হয়ে গিয়েছিল। শুধুমাত্র অগ্রিম বুকিংয়ের ২ কোটি টাকা ঘরে তুলেছিলেন পরিচালক-প্রযোজক। শাহরুখের সিনেমাকেও পিছনে ফেলে দিয়েিছল গদর-২র অগ্রিম বুকিং। শুক্রবার মুক্তি পাওয়ার পর থেকে তো আর কথাই নেই। কেবল লক্ষ্মী লাভ হয়ে চলেছে বক্স অফিসে। সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে রাজধানী দিল্লিতে। তারপরে মুম্বই-পুণে এবং বেঙ্গালুরুতে।
জানেন এই সিনেমায় অভিনয় করার জন্য কত টাকা নিয়েছেন সানি দেওল। গত কয়েক বছরে প্রায় কোনও সিেনমাতেই দেখা যায়নি সানি দেওয়লকে। অনেকদিন পর ফিরলেন বড় পর্দায়। শুধু একটা সিনেমা করার জন্য ২০ কোটি টাকা নিয়েছেন তিনি। এমনই শোনা যাচ্ছে বলি পাড়ায়। ৫০ কোটির সিনেমায় একা সানি দেওয়লকে ২০ কোটি টাকা দিতে হয়েছে পরিচালক প্রযোজককে। তবে আমিশা পাটেল পেয়েছেন মাত্র ৫০ লক্ষ টাকা। অন্যদিকে আমিশার ছেলের ভূমিকায় অভিনয় করা উৎকর্ষ নিয়েছেন ১ কোটি টাকা পারিশ্রমিক। এমনকী ছবির ভিলেন মণীশ ওয়াধওয়া পেয়েছেন ৬০ লক্ষ টাকা।












Click it and Unblock the Notifications