Gadar 2 Box Office Collection Day 18: সানি ম্যাজিকে ধাক্কা, কোন কারণে হঠাৎ কমল গদর-২র বক্স অফিস কালেকশন

গদর ২র বক্স অফিস কালেকশনে হঠাৎ ধাক্কা। সোমবারে একটু কমল সানি দেওয়লের সিনেমার বক্স অফিস কালেকশন। যদিও গতক ১৭ দিনে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে গিয়েছে গদর-২। গতকয়েক দিনে সবচেয়ে কম সময়ে বক্স অফিসে ৪৫০ কোটি টাকা কালেকশনের রেকর্ড গড়েছে গদর-২।

সানি ম্যাজিকে আচ্ছন্ন হয়ে রয়েছেন সিনে প্রেমীরা। গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছিল সানি দেওল, আমিশা পাটেলের ছবি গদর ২। ২০০১ সালের হিট সিনেমা গদর এক প্রেমকথার সিক্যুয়েল ছিল ছবিটি। মুক্তির আগেই টিকিট বুকিংয়ে রেকর্ড গড়ে ফেলেছিল সানি দেওয়লের ছবিটি। মুক্তির পর থেকে যে বক্স অফিসের সব বাঁধ ভেঙে গিয়েছে।

Gadar 2 Box Office Collection Day 18

গত ১৬ দিনে একে একে বাহুবলী, পাঠান এমনকী কেজিএফ-২ রেকর্ডও ভেঙে দিয়েছে গদর-২। পরিচালক এরই মধ্যে ওটিটি রিলিজের কথাও ঘোষণা করেছেন। পরিচালক জানিয়েছেন এখনও দর্শকরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করছেন তাই আগামী ৬ থেকে ৭ মাস পরে ওটিট রিলিজ করা হবে গদর-২র। অর্থাৎ বড়দিনের ছুটিতে ঘরে বসেই মোবাইলে দেখা যাবে গদর টু। তার আগে পর্যন্ত বড় পর্দাই দর্শকদের পছন্দের তালিকায় থাকুক বলে জানিয়েছেন পরিচালক। তবে কোন প্ল্যাটফর্মে গদর-২ দেখা যাবে তা নিয়ে এখনও কোনও কথা বলেননি পরিচালক।

এদিকে গদর-২র পর শাহরুখ খানের সঙ্গে সানি দেওলের সম্পর্কের দূরত্বও অনেকটা ঘুচেছে। সানি েদওলের গদর-২ দেখে প্রতিক্রিয়া দিয়েছেন শাহরুখ খান। ডর সিনেমার পর শাহরুখ খানের সঙ্গে আর কোনও ছবিতে দেখা যায়নি সানি দেওলকে। তারপর থেকে এখনও পর্যন্ত দুই অভিনেতাই নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে চলেছে। তবে এবার শাহরুখ খান গদর-২ দেখে যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে সম্পর্কের বরফ অনেকটই গলে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

সামনেই আবার শাহরুখ খানের জওয়ান ছবি আসতে চলেছে। মঙ্গলবারই তার ট্রেলর মুক্তি পাওয়ার কথা। তার ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ খান। সেকারণেই কি গদর-২র জনপ্রিয়তা থেকে দৃষ্টি সরাতে অনুরাগীদের মন জয় করতেই গদর-২ দেখা নিয়ে কথা বলেছেন শাহরুখ খান এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+