Gadar 2 Box Office Collection Day 17: নয়া রেকর্ড গদর-২র, শাহরুখের পাঠান-কেজিএফকে টপকে ওভার বাউন্ডারি সানির
বক্স অফিস কালেকশনে একের পর এক রেকর্ড গড়ে চলেছে সানি দেওলের গদর-২। শাহরুখ খানের
পাঠানকেও বক্স অফিসে হারিয়ে দিয়েছে সানি দেওলের গদর-২। এমনকী কেজিএফের রেকর্ড ভেঙে দিয়েছে গদর-২।
এখনও পর্যন্ত বলিউডে সবচেয়ে দ্রুত ৪৫০ কোটি টাকা পার করা ছবি হয়ে উঠেছে গদর-২। পাঠনকে বক্স অফিসে এই ৪৫০ কোটি টাকা তুলতে ১৮ দিন সময় লেগেছিল। বাহুবলির লেগেছিল ২০ দিন। গত ২ সপ্তাহ ধরে লাগাতার বক্স অফিসে সুপার হিট। লাগাতার বক্স অফিস কালেকশন করে চলেছে গদর-২।

২০০১ সালে মুক্তি পেয়েছিল গদর এক প্রেমকথা। তার সিক্যুয়ের মুক্তি পেয়েছে ২২ বছর পর। কিন্তু সেই জনপ্রিয়তায় এক ফোঁটাও ভাঁটা পড়েনি। সেটা বুঝিয়ে দিয়েছে বক্স অফিস কালেকশন। বক্স অফিসে শুধু রবিবারেই ১৩৫ কোটি টাকা কালেক্ট করেছে গদর-২।
এর মাঝেই মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার ড্রিমগার্ল-২। সিনেমা এমনিতে প্রশংসা পেলেও তেমন বক্স অফিসে কালেকশন করতে পারেনি। গত শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। তারপরেও গদর-২-র বক্স অফিস কালেকশনে কিন্তু বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। উল্টে আরও এগিয়ে দিয়েছে গদর-২কে।
শাহরুখ খান নিজে ছবিটি দেখেছেন বলে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত উল্লেখ্য ডর সিনেমার পর থেকে সানি দেওলের সঙ্গে শাহরুখ খানের ঠান্ডা লড়াই ছিল। কেউ কারোর সঙ্গে কথা বলতেন না এমনকী কথা বলার মতো পরিস্থিতি তৈরি হোক সেটাও চাইতেন না। তাঁরা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখতেন। কিন্তু গদর-২ তাঁদের সেই দূরত্ব মিটিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
সানি দেওল যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। শোনা যায় ডর সিনেমায় ক্লাইম্যাক্স নিয়ে আপত্তি ছিল সানি দেওলের। রাগে পরিচালকের প্যান্ট ছিঁড়ে দিয়েছিলেন তিনি। তার পরে শাহরুখ খানের সঙ্গে কোনও সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি সানি দেওলকে। এমনকী মুখোমুখি দেখাও হয়নি তাঁর। সামনেই আবার শাহরুখ খানের পাঠান ছবির মুক্তি রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications