Gadar 2 box office collection: হার মানল বাহুবলী-জওয়ান, ২২ বছর পরে ফিরেও খেলা বুঝিয়ে দিলেন সানি
এখনও যে তিনি ময়দানে আছেন বুঝিয়ে দিলেন সানি দেওয়ল। ৬ দিনে বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিল গদর-২। বাহুবলীর মতো জনপ্রিয় সিনেমাও ছাপিয়ে গিয়েছে গদর-২র বক্স অফিস কালেকশন। এমনকী কয়েকদিন আগে মুক্তি পাওয়া হই হই করে সিনেমা হলে চলা শাহরুখের পাঠানকেও ছাপিয়ে গিয়েছে ছবিটি।
রকর্ক অবস্থানে থাকা প্রভাসের বাহুবলী-২ যেখানে ৬ দিনে বক্স অফিসে ২৬ কোটি টাকা কালেক্ট করেছিলষ আর কয়েকদিন আগে শাহরুখ খানের পাঠান ৬ দিনে ২৬.৫০ কোটি টাকা কালেক্স করেছিল সেখান গদর-২ ছয় দিনে ৩৭ কোটি টাকা কালেক্ট করেছে। শাহরুখ-প্রভাস ম্যাজিক তুচ্ছ হয়ে গিয়েছে সানি দেওয়লের কাছে।

গদর এক প্রকেম কথা মুক্তির ২২ বছর পর তৈরি হয়েছে গদর-২। একই চরিত্ররা রয়েেছন। প্রধান ভূমিকায় অভিনেতাদেরও বদল করা হয়নি। এতো বয়সে ছবি করেও সানি দেওয়ল সুপারহিট। শাহরুখ থেকে প্রভাস কেউ ধারের কাছে যেতে পারলেন না এই কয়েক দিনে। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছেন সানি দেওয়ল একাই। মূলক তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবিটি।
শোনা যাচ্ছে ছবিটি তৈরি করতে ৫০ কোটি টাকা খরচ করা হয়েছে। তার মধ্যে সানি দেওল একাই নিয়েছেন ২০ কোটি টাকা। বাকি টাকা পেয়েছেন আমিশা পাটেল এবং অন্যান্য শিল্পীরা। কাজেই তাঁর ২০ কোটি টাকা নেওয়া যে সুদে আসলে উসুল হয়ে গিয়েছে বক্স অফিসে। এবং লাগাতার ৬ দিন ধরে হাউস ফুল রয়েছে গদর-২র সব শো। গোটা উত্তর ভারত এক প্রকার সানি দেওয়লের জ্বরে কাঁপছে।












Click it and Unblock the Notifications