Gadar-2: ব্লকব্লাস্টার হিট সানি দেওয়ল, বিগ ব্রাদারের জন্য স্পেশাল স্ক্রিনিং এষা দেওয়লের
রিলিজের আগেই বক্স অফিসে হিট করে গিয়েছিল সানি দেওয়লের গদর-২। শুক্রবার মুক্তি পেতেই যাকে বলে ইই কাণ্ড। বলিউডে ১০০ কোটির শিবিরে যুক্ত হতে চলেছে গদর-২। দীর্ঘদিন পর গদর-২তে সানি দেওয়লকে দেখে মন্ত্রমুগ্ধ দর্শকরা।
গত তিনদিনে সিনেমার হল গুলিতে ভিড়ে কোনও ভাটা পড়েনি। উল্টে আরও বড়ে চলেছে। শুক্রবারের পর থেকে সপ্তাহান্তে সিনেমা হল গুলিতে ভিড় বেড়েছে। রবিবারেও সেই দাপট বজায় থেকে। বলিউডের তারকারাও গদর-২ দেখে উচ্ছসিত। হেমা মালিনি নিেজ সানি দেওয়লকে শুভেচ্ছা জানিয়েছেন।

তারপরেই দেখা গেল এষা দেওয়লকে ববি দেওয়ল এবং সানি দেওয়লের সঙ্গে। সম্পর্কে সৎভাইবোন তাঁরা। হেমা মালিনীর মেয়ে এষা দেওয়ল। অন্যদিকে সানি এবং ববি দেওয়ল ধর্মেন্দ্রের প্রথম স্ত্রীর সন্তান। এর আগে কখনও হেমা মালিনীর মেয়েদের দেখা যায়নি সানি দেওয়লদের সঙ্গে। সম্পর্কের দূরত্ব ছিল তাঁদেরক মধ্যে।
কিন্তু গদর-২ সেই দূরত্ব মনে হয় ঘুচিয়ে দিয়েছে। সানি দেওয়লকে এই প্রথম দেখা গিয়েছে এষা দেওয়লের সঙ্গে। সানি দেওয়লের জন্য বিশেষ স্ক্রিনিয়ের আয়োজন করেছিলেন এষা দেওয়ল। দুই ভাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। তার পরে সানি এবং ববি দেওয়ল বোনকে মাঝে নিয়ে ছবিও তুলেছেন।
হঠাৎ করে ভাইবোনের দুই সম্পর্কের উন্নতিতে খুশি ধর্মেন্দ্। এই প্রথম তাঁরক দুই পক্ষের সন্তানদের একসঙ্গে দেখা গিয়েছে। তবে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি হেমা মালিনি এই নিয়ে প্রতিক্রিয়া দেননি। তবে এষা দেওয়লের সঙ্গে সানি দেওয়ল এবং ববি দেওয়লের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।












Click it and Unblock the Notifications