Gadar-2: গদর-২ বক্স অফিসে হিট করতেই বলিপাড়ায় ফিরেছে সিক্যুয়েলের হিড়িক, তালিকায় কোন কোন ছবি জেনে নিন

বক্স অফিসে সুপার ডুপার হিট গদর-২। গদর এক প্রেম কথার রেকর্ড ভেঙে দিয়েছে এটি। একই অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সিক্যুয়েলটি তৈরি করেছিলেন পরিচালক। সেটা যে এভাবে বলিউডের সব সিনেমার রেকর্ড ভেঙে ফেলবে সেটা বুঝতে পারেননি তিনি।

গদর-২র সাফল্যের পর বলিউডে নতুন ট্রেন্ড শুরু হয়েছে। গদর-২র সঙ্গেই যেমন মুক্তি পেয়েছে ওএমজি-২। সেটিও গদর-২কে সমান টক্কর দিয়েছে। তবে শেষ পর্যন্ত ছাপিয়ে গিয়েছে সানি দেওলই। তবে তার পরেই বলিউডে একের পর এক সিক্যুয়েল তৈরির ইঙ্গিত দিয়েছেন পরিচালকরা।

Gadar-2

তার মধ্যে অন্যতম হল সুভাষঘাইয়ের খলনায়ক। গদর-২র সাফল্যের পরেই খলনায়ক-২ নিয়ে ইঙ্গিত দিয়েছেন পরিচালক সুভাষ ঘাই। পরিচালক নিজেও সেই ইঙ্গিত দিয়েছেন। তবে সঞ্জয় দত্তকে নিয়েই তিনি সেটি তৈরি করবেন কিনা সেটা নিয়েও কোনও ইঙ্গিত দেননি।

আবার শোনা যাচ্ছে সলমন খানের জনপ্রিয় ছবি তেরে নামেরও নাকি সিক্যুয়েল আসতে চলেছে। কয়েকদিন আগেই ক্লিন সেভড লুকে দেখা গিয়েছে সলমন খানকে। তার থেকেই জল্পনা শুরু হয়েছে তেরে নাম -২র জন্য নিজের লুক বদলেছেন সলমন খান। যদিও অভিনেতা এই নিয়ে কোনও কথা বলেননি।

ওদিকে আবার গদর-২র পরে বর্ডার-২ তৈরি হতে পারে বলে শোনা যাচ্ছে। সানি দেও লের আরেকটি হিট ছবি মা তুঝে সেলামের সিক্যুয়েলও নাকি তৈরি করা হবে। এরকম একাধিক পুরনো ছবি নাকি সিক্যুয়েল করে ফের বক্স অফিসে আসতে চলেছে। তাতে কি গদর-২র মতো সাফল্য জুটবে সেই সব ছবির কপালে এই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+