Gadar-2: ক্যামেরার সামনে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি, হাতছাড়া হয়েছে অনেক ছবিই, দাবি গদর-২ খ্যাত অভিনেত্রীর
গদর-২র হাত ধরে বলিউডে কামব্যাক হয়েছে আমিশা পাটেলের। গত কয়েক বছরে কেমন যেন হারিয়ে গিয়েছিলেন তিনি। শুরুটা হয়েছিল দুর্দান্ত। বলিউডে হৃত্বিক রোশনের সঙ্গে ডেবিউ করেছিলেন আমিশা পাটেল। প্রথম ছবিতেই কেল্লা ফতে। সুপার হিট হয়েছিল হৃত্বিক-আমিশা পাটেলের সিনেমাটি।
তারপরে কয়েকটা ছবিতে দেখা গেলেও তেমন কিছু করতে পারেননি। সানি দেওলের সঙ্গে গদর এক প্রেমকথা আবার সুপার হিট হয়েছিল। তারপরে এক প্রকার হারিয়ে যান অভিনেত্রী। মাঝে ভুলভুলাইয়াতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তেমন বলার মতো কোনও সিনেমাতেও আর দেখা যায়নি আমিশা পাটেলকে।

ফের গদর-২তে সানি সেওলের সঙ্গেই কাম ব্যাক। অভিনেত্রী একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি কোনও দিনই অন ক্যামেরায় চুমু খাওয়া বা ঘনিষ্ঠ এবং সাহসী দৃশ্যে অভিনয় করতে রাজি ছিলেন না। যেকোনও সিনেমায় অভিনয় করার আগে সেটাই থাকত তার শর্ত। ঠিক যেমনটা পছন্দ করেন না সলমন খান এবং সানি দেওল।
বলিউডের এই দুই নায়কও প্রথম থেকেই অনস্ক্রিন ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি জানিয়ে এসেছিলেন। আমিশা পাটেলও জানিয়েছেন তিনি কোনও দিন অনস্ক্রিনে এমন কোনও পোশাক পরতে রাজি হননি যাতে তাঁকে আবেদনময়ী মনে হয় বা লাস্যময়ী মনে হয়। নিজের শর্তে অনড় থেকেছেন তিনি সেকারণেই অনেক ছবি হাতছাড়া হয়েছে তাঁর।
এমনকি অনস্ক্রিনে কোনও ধর্ষণ দৃশ্যেও তিনি অভিনয় করতে কোনও দিন রাজি িছলেন না বলে জানিয়েছে আমিশা পাটেল। সেকারণেই বলিউডে হঠাৎ করেই প্রায় উধাও হয়ে গিয়েছিলেন আমিশা পাটেল। গদর-২এ প্রত্যাবর্তনের মেগা হিট ছবি। গদর-২তেও তারা সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন আমিশা পাটেল।












Click it and Unblock the Notifications