'সিক্সপ্যাক' না থাকলেও মহিলাদের 'প্রাণ পুরুষ' হওয়া যায়! নয়া ট্রেন্ডে এই বলি-তারকারা

কথায় বলে, মহিলাদের মনে কী রয়েছে তা বোঝা দায়! এই রহস্যের সমাধানে বহু পুরুষ অথৈ জলে হাবুডুবু খেয়েছেন! বহু চেষ্টার পরেও ক্রাশের মনে কী রয়েছে তা সহজে জেনে নিতে পারেননি অনেকেই।

কথায় বলে, মহিলাদের মনে কী রয়েছে তা বোঝা দায়! এই রহস্যের সমাধানে বহু পুরুষ অথৈ জলে হাবুডুবু খেয়েছেন! বহু চেষ্টার পরেও ক্রাশের মনে কী রয়েছে তা সহজে জেনে নিতে পারেননি অনেকেই। আবার কয়েকটি ক্ষেত্রে পছন্দের মেয়েটির দৃষ্টি আকর্ষণ করতে 'সিক্স প্যাক' বডি বিল্ডিং এর দিকেও মন দিয়েছেন বহু পুরুষ। তবে সাম্প্রতিক ট্রেন্ড বলছে, মহিলাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে গেলে 'সিক্সপ্যাক' খুব একটা প্রয়োজনীয় নয়। আর এই ফর্মুলা প্রমাণ করে দিয়েছেন নতুন প্রজন্মের বলিউড তারকারা!

ভিকি কৌশল

ভিকি কৌশল

মহিলাদের সাম্প্রতিকতম 'ক্রাশ' ভিকি কৌশল। 'মাসান','রমন রাঘব ২.০', 'রাজি'-র মতো ছবির পর সদ্য মুক্তি পেয়েছে ভিকি অভিনীত ছবি 'মনমর্জিয়াঁ'। ছিপছিপে চেহারার ভিকি নিজের ওজন ৭৭ কেজি থেকে ৯১ কেজিতে বেঁধে রখেছেন। ৬'৩ ফুট ফচ্চতার এই নায়কের 'এক্স ফ্যাক্টর' ই মন মজিয়ে দিয়েছে তাঁর মহিলা ভক্তদের।

রণবীর কাপুর

রণবীর কাপুর

৩৫ বছরের রণবীরের গ্ল্যামার থেকে হাবভাব-ই শেষ কথা বলে! ৬ ফুটের ছিপছিপে চেহারার রণবীর যতটা দক্ষ অভিনয়ে ততটাই তাঁর পায়ের ছন্দ ধরা পড়ে নাচের তালে। মহিলা মহলে রণবীরের খ্যাতি বহুকালের। নিজেকে একই রকম ধরে রাখতে নিয়মিত জিম যান এই নায়ক।আর এভাবেই তিনি ধরে রেখেছন তাঁর ৭৮ কেজি ওজন ।

কার্তিক আরিয়ান

কার্তিক আরিয়ান

শুধুমাত্র তাঁর চোখের চাউনিতেই মাতোয়ারা হয়েছে বহু মহিলা হৃদয়। 'প্যার কা পঞ্চনামা' থেকে 'সোনু কি টিটু কি সুইটি' ছবিতে দর্শক মন মাতিয়ে দিয়েছেন কার্তিক। ৬ ফুট উচ্চতার কার্তিকের এজর ৭৫ কেজির আশপাশে। আর এমন ছিপছিপে চেহারার গ্ল্যামারেই তাঁর প্রতি আকৃষ্ট হচ্ছেন বহু মহিলা-ভক্ত।

রাজকুমার রাও

রাজকুমার রাও

'এফ3' অর্থাৎ 'ফিমেল ফ্যান ফলোইং' কিছু কম নেই রাজকুমার রাওয়েরও। ৫'৯ ফুট উচ্চতার এই নায়ক আপাতত অভিনয় দক্ষতায় মন কেড়েছেন সকলের। নিত্যদিন জিমে অনেকক্ষণ সময় কাটান রাজকুমার , তবে সিক্সপ্যাক ছাড়াই শুধুমাত্র ফিটনেসের দৌলতেই তিনি ধরে রেখেছেন মহিলাদের আকর্ষণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+