হৃতিক রোশন থেকে প্রীতি জিন্টা, শাহরুখ খানদের বিয়ে কোন কারণে কেড়েছে নজর!
হৃতিক রোশন থেকে প্রীতি জিন্টা, শাহরুখ খানদের বিয়ে কোন কারণে কেড়েছে নজর!
বলিউডে আমির খানের সদ্য ঘোষিত বিবাহবিচ্ছেদের ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে কঙ্গনা রানাওয়াত সাম্প্রতিককালে একটি মন্তব্য করে কার্যত বোমা ফাটিয়েছেন। এই পরিস্থিতিতে বলিউডে একাধিক সেলেবের বিয়ে নিয়ে রীতিমতো তোলপাড় চলে। এর নেপথ্যে রয়েছে বগু বাধা কাটিয়ে বিয়ের কাহিনি। দেখে নেওয়া যাক, এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক ভিন ধর্মে বিয়ে করেছেন কোন কোন তারকারা।

প্রিয়াঙ্কা-নিক
মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে লাইমলাইট কেড়েছিল। দুই ভিন ধর্মের ব্যক্তিত্বের বিয়ের প্রসঙ্গের থেকেও বেশি ছাপিয়ে গিয়েছে দুই তারকার প্রেম ও তার উজযাপন। এক রাজকীয় সমারোহে দুই ধর্মীয় মতে বিয়ে হয় প্রিয়াঙ্কার নিকের।

শাহরুখ- গৌরী
গৌরী চিব্বরের সঙ্গে শাহরুখের বিয়ে যখন হয় , তখন কিং খান সেভাবে খ্যাতির চূড়ায় ছিলে না। দুই ব্যক্তিত্বের ভিন ধর্মে বিয়ের জন্য শাহরুখ ও গৌরীর পরিবারের তরফে বহু বাধা বিপত্তি আসে। তবুও তা সত্ত্বেও এই বিয়ে সম্পন্ন হয়েছে।

সইফের বিয়ে
অমৃতা সিং যখন নবাব পরিবারে পুত্রবধূ হিসাবে আসেন, ততদিনে শর্মিলা ঠাকুর সেবাড়িতে ভিন ধর্মের বিয়ের উদাহরণ রেখেছন। পরবর্তী কালে অমৃতার সঙ্গে সইফের বিয়ে ভেঙে গেলে, করিনা কাপুরকে বিয়ে করেন সইফ। যে ঘটনাও বেশ নজর কেড়েছে।

মালাইকা-আরবাজ
সলমন খানের পরিবারে খ্রিস্টান মতে বিয়ের পর পা রাখেন মালাইকা অরোরা। মালাইকার মডেলিং কেরিয়ার থেকে শুরু হয়েছে এই প্রেম পর্ব। তবে তা একটা সময়ের পর গিয়ে থমকে যায়। বিচ্ছেদ হয় মালাইকা আরবাজের।

রীতেশ- জেনেলিয়া
জেনেলিয়া ডিসুজা ও রীতেশ দেশমুখের বিয়ে ঘিরেও ছিল লাইমলাইটের ঝলকানি। দুই পরিবারের একাধিক বাদা টপকাতে হয়েছে রীতেশ ও জেনেলিয়াকে। খ্রিস্টান জেনেলিয়ার সঙ্গে হিন্দু পরিবারের রীতেশের বিয়ে কার্যত একটি নজর কাড়া অধ্যায়।

হৃতিক-সুজান
হৃতিক রোশান যখন খ্যাতির চূড়ায় ছিলেন তখন তাঁর সঙ্গে বিয়ে হয় সুজান খানের। দুই ভিন ধর্মীয় মতের বিয়ে নিয়ে যদিও দুই পরিবারের তরফ থেকে সেভাবে কোনও বাধা আসেনি বলেই শোনা যায়।

প্রীতি জিন্টা
বহু ভক্তের মনের নায়িকা প্রীতি জিন্টার সঙ্গে জেন গুডএনাফের বিয়েও বেশ নজর কাড়ে। এক ছোট সমারোহে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এই ভিন ধর্মের বিয়ের পর্ব সারেন প্রীতি।

মনোজ বাজপেয়ী
অভিনেত্রী শাবানা রাজাকে বিয়ে করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। প্রসঙ্গত, নেহা নাম নিয়ে শাবানা বলিউডে পা রাখেন। পরবর্তীকালে তিনি মনোজের ঘরনী হয়ে ওঠেন।












Click it and Unblock the Notifications