বলিউডের 'কুল ড্যাড' শাহরুখ-হৃতিকদের সঙ্গে সন্তানদের সম্পর্কে কেমন

শাহরুখ থেকে হৃতিক, পর্দায় এঁদের দেখে দেশের অগণিত ভক্ত মুগ্ধ হয়। 'নায়ক'-কে দেখেই অনুপ্রাণিত হয়ে ওঠে তাঁদের গুণমুগ্ধরা।

শাহরুখ থেকে হৃতিক, পর্দায় এঁদের দেখে দেশের অগণিত ভক্ত মুগ্ধ হয়। 'নায়ক'-কে দেখেই অনুপ্রাণিত হয়ে ওঠে তাঁদের গুণমুগ্ধরা। আর সেই 'নায়ক' -এর ভাবধারা বজায় রেখে ভক্তদের অনুপ্রাণিত করার চরম দায়িত্ব রয়েছে বলিউডের অভিনেতাদের হাতে। পর্দার বাইরে ব্য়ক্তিগত জীবনেও তাঁদের দায়িত্ব কিছু কম নয়।

নিজের সন্তানের চোখে 'নায়ক' হতে পারার মধ্যে যে সন্তুষ্টি রয়েছে , তা পিতৃত্বের আশ্বাস যাঁরা পেয়েছেন তাঁরাই জানেন! বলউড অভিনেতারাও এই অনুভূতির বাইরে নন। শাহরুখ থেকে হৃতিক সকলেই নিজের মতো করে পিতৃত্বের চরম দায়িত্ব সামলাচ্ছেন। তাঁরা তাঁদের সন্তানদের কাছে কতটা 'কুল ড্যাড' হয়ে উঠতে পেরেছেন দেখে নেওয়া যাক, নজর রাখা যাক সন্তান সম্পর্কে এই তারকাদের কিছু বক্তব্যে।

বাবা হিসাবে শাহরুখ

ছেলে আরিয়ানের সঙ্গে এক্কেবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শাহরুখের। মজার ছলে বাবা-ছেলে মিলে বিভিন্ন রকমের আলোচনাতে মশগুল হয়ে যান। একথা শাহরুখই জানিয়েছেন এক সাক্ষাৎকারে। তবে সুহানা আর আব্রামের বিষয়ে ভীষণ প্রেটেক্টিভ শাহরুখ। এদিন ফাদার্স ডে উপলক্ষ্যে একটি টুইট করে সন্তানদের সম্পর্কে একটি মিষ্টি বার্তা দিয়েছেন কিং খান।

বাবা হিসাবে হৃতিক

সময় পেলেই সন্তানদের জন্য কমিক স্ট্রিপ লিখতে বসেন হৃতিক। বিভিন্ন নীতি কথা মূলক লেখা নিজে নক্সা করে তুলে ধরেন হ্রেহান ও হৃদানের কাছে। নিজের হাতে সন্তানদের জন্য ডুডল ও ডিজাইন করেন তিনি।

অভিষেক বচ্চন

মেরে আরাধ্যাকে কাছ ছাড়া করেত চাননা অভিষেক বচ্চন। টুইটারে মেয়ে আরাধ্যাকে এক নেটিজেন একবার স্কুল না যাওয়া কটাক্ষ করেছিলেন। তার জবাবে অভিষেক জানান তাঁর কন্যা স্কুলের নির্দিষ্ট দিনে স্কুল যায়, আর তার ফাঁকেই বিভিন্ন ইভেন্টে যোগ দেয়। মেয়ের বিষয়ে ব্যাপক প্রোটেক্টিভ অভিষেক।

আমির খান

কিছুদিন আগে , মেয়ে ইরার সঙ্গে আমিরের একটি ছবি নিয়ে ঘৃণ্য বিতর্ক শুরু হয়। তার জবাবে মুখ না খুলে আমির বুঝিয়ে দিয়েছেন পরিবার আর সন্তানের সম্ভ্রম রক্ষার্থে নিচু মনোবৃত্তির বিতর্কে তিনি জড়াতে চাননা। এদিকে, আমিরের দ্বিতীয় পক্ষএর সন্তান আজাদকে আদরে রাখতেও ছাড়েন না তিনি। এক সাক্ষাৎকারে আমির জানান , পর্দার থেকে আসল জীবনের 'বাবা' আমির কেই বেশি পছন্দ করে আজাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+