বলিউডের এই তারকারা একে অপরের মুখও দেখতে চান না! সলমন-ঐশ্বর্য সহ কারা আর জুটি বাঁধতে ইচ্ছুক নন
বলিউডের এই তারকারা একে অপরের মুখও দেখতে চান না! সলমন-ঐশ্বর্য সহ কারা আর জুটি বাঁধতে ইচ্ছুক নন
বলিউডে সম্পর্কের খতিয়ান বড়ই আবেগী বিষয়। তারকাদের মধ্যে সম্পর্ক বলিউডের সমীকরণের হিসাবে বহু জটিল ধাঁধা দিয়ে যায়। বন্ধুত্বের সম্পর্কও এখানে যেমন জটিল , তেমনই প্রেমের সম্পর্ক ও বিচ্ছেদ বহু বলিউড তারকার কেরিয়ারে প্রভাব ফেলেছে। এমনই কয়েকজন বলিউড তারকার কথা জানা যাক, যাঁরা ভবিষ্যতে আর জুটি বাঁধতে চাননা! নেপথ্যে রয়েছে কোন যন্ত্রণাদায়ক অধ্যায়?

সলমন-ঐশ্বর্য
বলিউডে যদি নামী জুটির বিচ্ছেদ নিয়ে সবচেয়ে হাইভোল্টেজ কোনও অধ্যায় থেকে থাকে, তাহলে তা অবশ্যই সলমন খান ও ঐশ্বর্যের প্রেম ও বিচ্ছেদের কাহিনি। এক চরম চাপানোতরের পর থেকে এই জুটির দুই তারকা একে অপরের মুখ দেখেন না। ভবিষ্যতে তাঁরা আর একসঙ্গে জুটি বাঁধতে চান না বলেও জানা যায়।

রানি -অক্ষয়
বলিউডের সাম্প্রতিক গুঞ্জন বলছে, পর পর ছবিতে রানি মুখোপাধ্যায় কিছুতেই অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধতে চাইছেন না। ফলে তিনি পর পর ছবির অফার ফিরিয়ে দিচ্ছেন। এর আগে রানির সঙ্গে অভিনয় করা নিয়ে অক্ষয় কোন স্টান্স নিয়েছিলেন সেদিকে বহু তত্ত্ব তলাশে ব্যস্ত বলিউড!

রণবীর-কঙ্গনা
বলিউডে রণবীর কাপুর , কঙ্গনা রানাওয়াতের সঙ্গে অভিনয় করতে চাইছেন না। কারণ এর আগে নেপোটিজম নিয়ে স্টারকিডদের একহাত নেন কঙ্গনা। সেই সময় তিনি রণবীরের প্রবল সমালোচনা করেন। এরপর থেকেই কঙ্গনার সঙ্গে ছবি করতে চাননি রণবীর।

সলমন-দীপিকা!
শোনা যায়, সলমন অভিনীত 'সুলতান' ছবিতে প্রথম অফার যায় দীপিকার কাছে। সেই ছবিতে একটি চরিত্রে দীপিকাকে পছন্দ ছিল পরিচালকের। তবে ডিপস তা ফিরিয়ে দেন। তাতে চটে যান ভাইজান! ফলে দীপিকার সঙ্গে আর কোনও ছবিতে কাজ করতে চাননি সলমন।

শাহরুখ-প্রিয়াঙ্কা
বলিউডে 'ডন' এর মতো ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখ কার্যত অভিনয়ে মাত করে দেন। তবে তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হতেই একে অপরের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। ফলে এঁদের জুটিও আর দেখা যাবে না বলেই শোনা যাচ্ছে।

জন-বিপাশা
অভিনেতা জন আব্রাহামের সঙ্গে বিপাশার সম্পর্ক ভেঙে যায় বহু বছর আগে। তাঁদের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার ঘটনা তাঁদের কেরিয়ারে প্রভাব ফেলে। সম্পর্ক ভাঙার পর এঁদের একসঙ্গে দেখা যায়নি। শোনা যাচ্ছে ভবিষ্য়তেও দেখা যাবে না!

করিনা-প্রিয়াঙ্কা
শাহরুখের সঙ্গে 'ডন' ছবিতে মাত্র কিছুক্ষণের স্ক্রিন টাইমে করিনাকে দেখা যায়। তবে ছবিতে লাইমলাইট এই কিছুক্ষণেই প্রিয়াঙ্কার থেকে কেড়ে নেন বেবো! এরপরই দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলে শোনা যায়। খবর এই দুই অভিনেত্রী এরপর আর কোনও ছবিতে একসঙ্গে কাজ করতে চাননি।

অভিষেক-করিশ্মা
শোনা যায়, ধুমধাম করে অমিতাভ বচ্চনের জন্মদিনের পার্টিতে করিশ্মার সঙ্গে অভিষেকের এনগেজমেন্ট স্থির হয়। তবে পরে তা ভেঙে যায়। এরপর করিশ্মা ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। তবে করিশ্মার সঙ্গে অভিষেককে এরপর থেকে কোনও ছবিতে জুটি বাঁধতেও দেখা যায়নি।

শিল্পা-অক্ষয়
শিল্পা শেট্টি অক্ষয় কুমারের সম্পর্কে খোলাখুলিই জনসমক্ষে একাধিক অভিযোগ আনেন। সাফ জানান , তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে থাকাকালীন অক্ষয় ডবল ডেটিং করছিলেন। ফলে তাঁদের প্রেম ভেঙে যায়। এরপর আর কোনওদিনওই তাঁদের একসঙ্গে দেখা যায়নি। ভবিষ্যতেও তাঁদের জুটি বাঁধার ইচ্ছে নেই বলে শোনা যায়।












Click it and Unblock the Notifications