এই বিখ্যাত টেলি-সেলেবদের আকস্মিক মৃত্যু হতবাক করেছে দর্শকদের, কয়েকটি তথ্য
গ্ল্যামার জগতের উজ্জ্বলতা যতটা বেশি ততটাই তার আড়ালে থাকা অন্ধকারের গভীরতা প্রকট হয়। এই অন্ধকারকে কাটিয়ে উঠতে গিয়ে বিভিন্ন সময়ে বহু সেলেবই অবসাদে ভুগেছেন।
গ্ল্যামার জগতের উজ্জ্বলতা যতটা বেশি ততটাই তার আড়ালে থাকা অন্ধকারের গভীরতা প্রকট হয়। এই অন্ধকারকে কাটিয়ে উঠতে গিয়ে বিভিন্ন সময়ে বহু সেলেবই অবসাদে ভুগেছেন। অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, আবার নিয়তির করুণ খেলায় অনেকেই কম বয়সে অসুস্থতার জেরে প্রয়াত হন। বহু টেলি তারকার মৃত্যুই তুলে ধরেছে রহস্য। এমনই কিছু করুণ ঘটানার দিকে ফের একবার নজর রাখা যাক।

নাফিসা জোসেফ
২০০৪ সালে অভিনেত্রী নাসিফা জোসেফের মৃত্যু হয়। নাসিফার আত্মহত্যা ঘিরে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে। অনেক কটি সূত্রের দাবি ছিল, তাঁর স্বামী গৌতম খান্দুজার সঙ্গে ডিভোর্সের পর থেকে অবসাদে ভুগছিলেন নফিসা । তার জেরেই মৃত্যুর পথ বেছে নেন অভিনেত্রী।

কুলজিৎ রন্ধাওয়া
নিজেকে শেষ করে দেওয়ার আগে, সুইসাইড নোটে একাধিক বিষয় লিখে গিয়েছিলেন অভিনেত্রী কুলজিৎ রন্ধাওয়া। গ্ল্যামার জগতে এক সম্পর্কে জড়িয়ে পড়ার পর, সেই সম্পর্কে বিচ্ছেদ আসে। যে বিচ্ছেদ সম্ভবত মেনে নিতে পারেননি কুলজিৎ। এমনই দাবি বহু সূত্রের।

আবির গোস্বামী
২০১৩ সালে মৃত্যু হয় অভিনেতা আবির গোস্বামীর। ২৮ বছর বয়সী আবির ট্রেডমিলে চলতে চলতেই হৃদরোগে আক্রান্ত হন। সেই অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সঞ্জিত বেদি
হিন্দি সিরিয়াল 'সঞ্জিবনী'-র জনপ্রিয় চরিত্র ডক্টর ওমি-র ভূমিকায় ছিলেন সঞ্জিত বেদী। মস্তিষ্ক সংক্রান্ত সমস্যায় ভুগে কোমায় চলে যান এই অভিনেতা। এরপরই তাঁর মৃত্যু হয় ২০১৫ সালের ২৩ জুন।

সন্দীপ আচারিয়া
রাজস্থানের সন্দীপ আচারিয়াকে অনেকেই চিনতেন 'ইন্ডিয়ান আইডল'-এর সৌজন্যে। এই টিভি শো-র প্রতিযোগী সন্দীপ জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান। ২০১৩ সালের ১৫ ডিসেম্বর।

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়
অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রহস্যের বহু দিক সামনে আসে। প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হলেও, একাধিক বিতর্কিত বিষয় ঘিরে অভিযোগের আঙুল ওঠে প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিং এর বিরুদ্ধে।

সোনিকা চৌহান
অভিনেত্রী সোনিকা চৌহানের মৃত্যু হয় এক পথ দুর্ঘটনায়। টলিউড অভিনেতা বিক্রমের গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সোনিকার। ঘটনায় আঙুল ওঠে বিক্রমের বিরুদ্ধে।

কবি কুমার আজাদ
টেলিভিশনের জগতে সাম্প্রতিক করুণ ঘটনাটি ঘটে যায় কবি কুমার আজাদের সঙ্গে। 'তারক মেহতা কা উলটা চশমা' সিরিয়ালে ডঃ হাতি চরিত্রে কবি কুমার আজাদ বহু দর্শকের প্রশংসা-ভালোবাসা কুডি়য়েছেন। তাঁর প্রয়াণে কবির সহকর্মীরা ছাড়াও শোকস্তব্ধ হয়ে যান তাঁর বহু গুণমুগদ্ধ।












Click it and Unblock the Notifications