করণ জোহর থেকে বরুণ ধাওয়ান, কে কে রয়েছেন ভিকি–ক্যাটরিনার বিয়ের অতিথিদের তালিকায়?
করণ জোহর থেকে বরুণ ধাওয়ান, কে কে রয়েছেন ভিকি–ক্যাটরিনার বিয়ের অতিথিদের তালিকায়?
ডিসেম্বরে গ্র্যান্ড বিয়ে হতে চলেছে বলিউডের লাভ বার্ড ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। জয়পুরে বসবে এই বিগ–ফ্যাট ওয়েডিং। মাধোপুরের সাওয়াইয়ের বিলাসবহুল সিক্স সেন্সেস লাক্সারি হোটেল এই বিয়ে হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই বিয়ে নিয়ে সাজো সাজো রব উঠেছে। ভিকি ও ক্যাটরিনার টিম ইতিমধ্যেই বিবাহ বাসরে কয়েক দফা গিয়ে সব পরীক্ষা করে এসেছেন। তবে এতকিছুর মাঝেও নিজেদের বিয়ে নিয়ে মুখে কুলিউ এঁটেছেন ক্যাটরিনা ও ভিকি দু’জনেই। এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ের কার্ডও সামনে আসেনি। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম বিয়ের অনুষ্ঠানে অতিথি কারা কারা আসছেন তা ইতিমধ্যেই ফাঁস করে দিয়েছেন।

বিয়ের কার্ড প্রকাশ্যে আসেনি
এর আগেই এই সংবাদমাধ্যম জানিয়ে ছিল যে ভিকি ও ক্যাটরিনা এখনও তাঁদের বিয়ের কার্ড প্রকাশ্যে আনেননি। তার কারণ ক্যাটরিনা ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগতই রাখা পছন্দ করেন, যদিও তাঁর বিয়ের কথা ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে চাউর হয়ে গিয়েছে। তবে শোনা গিয়েছে যে এই জুটি ইন্ডাস্ট্রিতে তাঁদের বন্ধুদের ৭-৯ ডিসেম্বর ফাঁকা থাকতে বলেছেন, কারণ এই তিনদিনের মধ্যেই রয়েছে বিয়ের তারিখ।

অতিথিদের তালিকা
এই জুটির ঘনিষ্ঠ এক বন্ধু সূত্রের খবর, যিনি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ভিকি ও ক্যাটরিনা ইন্ডাস্ট্রিতে তাঁদের বন্ধু ও মেন্টরদের ডাকবেন বিয়েতে। সেই তালিকায় রয়েছে করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান ও মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবাণী, বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল সহ আরও অনেকে।

দিওয়ালির দিন রোকা
দিওয়ালির দিনই নাকি ভিকি ও ক্যাটরিনা তাঁদের রোকা সেরে নিয়েছিলেন পরিচালক কবীর খানের বাড়িতেই। এক থা টাইগারের পরিচালক কবীরের খুবই ঘনিষ্ঠ ক্যাটরিনা। অভিনেত্রী তাঁকে ভাই বলে মানেন। বাছাই করা কিছু অতিথিদের নিয়ে এই রোকার অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ভিকি ও ক্যাটরিনার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কবীর খানের বাড়িতে হয় রোকা
এই জুটির খুব কাছের এক বন্ধু এ প্রসঙ্গে বলেন, 'খুব সুন্দর রোকা হয়েছে। আলো ও ডেকরেশন খুব চমৎকার ছিল এবং ক্যাটরিনাকে লহেঙ্গা পড়ে অসাধারণ লাগছিল। দিওয়ালির মুহূর্তকে শুভ বলে মনে করা হয় তাই এদিনই রোকা সেরিমনি করা হয়। কবীর ও মিনি ক্যাটরিনার পরিবারের মতো এবং তাঁরা খুব সুন্দর আয়োজন করেছিলেন।'












Click it and Unblock the Notifications