আরিয়ান খান থেকে নব্যা, বলিউড থেকে দূরে নিজেদের কেরিয়ার অন্যভাবে গড়েছেন এই স্টারকিডরা

বলিউড মানেই গ্ল্যামার জগতের হাতছানি। জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি সর্বদা লাইমলাইটে থাকার আলাদাই চাপ। এই ইন্ডাস্ট্রির সঙ্গে যাঁরা জড়িত তাঁরাই জানেন বলিউডে নিজেদের টিকিয়ে রাখার জন্য তাঁদের কী কী করতে হয়। তবে এই বলিউড তারকাদের সন্তানদের একাংশ আবার নিজেদের এই লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন। এইসব স্টারকিডরা নিজেদের কেরিয়ার অন্যরকমভাবে শুরু করেছেন। আসুন দেখে নেওয়া যাক সেইসব স্টারকিডদের।

আরিয়ান খান

আরিয়ান খান

বলিউড বাদশা শাহরুখ খানে জৈষ্ঠ্য পুত্র আরিয়ান খান এবং অনেকেই অপেক্ষা করছেন কবে আরিয়ান বলিউডে তাঁর ডেবিউ করবেন। কিন্তু সুপারস্টারের পুত্র তাঁর কেরিয়ার বলিউডে গড়তে চান না। তবে তিনি নিজেকে চিত্রনাট্যকর হিসাবে দেখতে চান। শোনা গিয়েছে যে আরিয়ান করণ জোহরের দু'‌টি সিনেমায় অভিনয় করার প্রস্তাব প্রত্যাখান করে দিয়েছেন।

আরহান খান

আরহান খান

আরবাজ খান ও মালাইকা অরোরার একমাত্র সন্তান আরহানের ওপর খান অভিনেতাদের উত্তরসূরী হওয়ার চাপই শুধু নেই, অভিনেতা হওয়ার চাপও রয়েছে। যদিও আরহান এখন যেটা করতে চাইছেন সেটাই করছেন এবং তিনি তাঁর কেরিয়ার অভিনয় দিয়েই করবেন এমন কোনও চিন্তাভাবনা নেই।

আলান্না পাণ্ডে

আলান্না পাণ্ডে

অনন্যা পাণ্ডের জ্ঞাতি বোন আলান্না পাণ্ডে কোনও বলিউড ডিভার চেয়ে কম কিছু নন। চাইলেই তিনি অনন্যার মতো সফল অভিনেত্রী হতে পারতেন। কিন্তু তিনি অন্য কিছুতে নিজের ফোকাস রাখতে চান। তিনি বর্তমানে বিবাহিত এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার।

শাহিন ভাট

শাহিন ভাট

অভিনেত্রী আলিয়া ভাটের দিদি শাহিন ভাট বোনের মতো অভিনয়কে নিজের পেশা হিসাবে বেছে নেননি বরং তিনি তাঁর অন্য কেরিয়ারকে বেছে নিয়েছেন এবং সেখানে তিনি খুব সফল।

আলিয়া কাশ্যপ

আলিয়া কাশ্যপ

পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ সোশ্যাল মিডিয়া ডিভা হওয়া সত্ত্বেও তিনি অভিনয়কে পেশা করেননি। এমনকী বাবার মতো পরিচালকের কাজও করবেন বলে কোনওদিন মনোস্থির করেননি।

কৃষ্ণা শ্রফ

কৃষ্ণা শ্রফ

অভিনেতা টাইগার শ্রফের বোন ও জ্যাকি শ্রফ কন্যা কৃষ্ণা শ্রফের দিকে বলিউডের সকলের নডর রয়েছে। তাঁর বোল্ডনেস যে কোনও অভিনেত্রীকে মাত দিতে পারে। কিন্তু কৃষ্ণার পছন্দ ফিটনেস এবং তিনি তাঁর পছন্দ মতো নিজের ব্যবসাও শুরু করেছেন।

নব্যা নাভেলি নন্দা

নব্যা নাভেলি নন্দা

দাদু অমিতাভ বচ্চনের মতো অভিনয়কে নিজের পেশা করেননি নব্যা নাভেলি নন্দা বরং তাঁর বাবার মতো তিনি ব্যবসায় মনোযোগ দিয়েছে। আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য মেয়ের ওপর গর্ব বোধ করেন মা শ্বেতা নন্দা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+