পুজোয় অনুপম শোনাবেন 'মিথ্যে কথা'! আসল ঘটনা ঠিক কী
'পুজো ফিভার' ক্রমেই জাঁকিয়ে বসছে বাংলা জুড়ে। বিভিন্ন দিকে প্যান্ডেল থেকে পুজো শপিং ঘিরে চলছে দেদার হইচই।
পুজো ফিভার' ক্রমেই জাঁকিয়ে বসছে বাংলা জুড়ে। বিভিন্ন দিকে প্যান্ডেল থেকে পুজো শপিং ঘিরে চলছে দেদার হইচই। সকলেই ব্যস্ত নিজের মতো পুজো প্ল্যানিং এ। এই পুজোর আসর ঘিরে উত্তেজনার পারদ খানিকটা চড়িয়ে দিলেন অনুপম রায়।

এসভিএফ মিউজিকের তরফে মুক্তি পেতে চলেছে পুজোয় অনুপমের নতুন গান 'মিথ্যে কথা'। ইতিমধ্যেই অনুপমের গাওয়া 'কালবৈশাখী' ঝড় তুলেছে বাঙালি সঙ্গীতপ্রেমীদের ঘরে। এবার 'মিথ্যে কথা' -য় অনুপম বাঙালিকে কতটা সন্তুষ্ট করতে পারেন ,সেটাই দেখার। তবে এই গান 'সিঙ্গল' হিসাবে প্রকাশিত হতে চলেছে। ইতিমধ্যে গানের অডিও মুক্তে পেয়েছে।
উল্লেখ্য, আগামীকাল মুক্তি পেতে চলেছে অনুপম রায়ের গান 'মিথ্যে কথা'। গানের ভিডিওতে থাকছেন অভিনেত্রী সঞ্জনা। যশের ছবি 'ফিদা'তে দেখা গিয়েছিল সঞ্জনাকে। জানা গিয়েছে, পুজো প্রেমকে ঘিরেই তৈরি হয়েছে গানের ভিডিও।












Click it and Unblock the Notifications