‌জন্মের চারমাস পর তৈমুরের ভাইয়ের নাম ঠিক করলেন সইফ ও করিনা

সইফ করিনার দ্বিতীয় সন্তান

এ বছরের ১২ ফেব্রুয়ারি করিনা কাপুর কান ও সইফ আলি খান তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছে। যদিও করিনার বাবা রনধীর কাপুর সদ্যোজাতর ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও এখনও তার নাম প্রকাশ্যে আসেনি। তবে সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে সইফ-করিনা তাঁদের দ্বিতীয় সন্তানকে জেহ বলে ডাকছেন।

দ্বিতীয় পুত্রের নাম জেহ

দ্বিতীয় পুত্রের নাম জেহ

করিনা ও সইফ তাঁদের দ্বিতীয় সন্তানের ঝলক দেখিয়েছেন শুধু। তবে তার নাম কি একনও তা জানা যায়নি। সম্প্রতি বম্বে টাইমসের এক রিপোর্টে জানা গিয়েছে যে করিনা ও সইফ তাঁদের দ্বিতীয় সন্তানকে জেহ বলে ডাকছেন। প্রসঙ্গত, তৈমুরের ভাই হওয়ার খবর পেতেই নেটিজেনরাও ব্যস্ত হয়ে পড়েছিলেন তার এক ঝলক পাওয়ার জন্য। তবে এসবে একেবারেই পাত্তা দেননি সইফ ও করিনা। বরং যে ভুলটি তৈমুরের জন্মের পর করেছিলেন, এবার কিন্তু পা ফেললেন সাবধানে। প্রথমেই মিডিয়ার থেকে দূরে রাখলেন ছোট্ট শিশুকে।

নাম নিয়ে নানা জল্পনা

নাম নিয়ে নানা জল্পনা

জানা গিয়েছে যে করিনা ও সইফ তাঁরা তাঁদের দ্বিতীয় সন্তানের কি নাম রাখবেন তা নিয়ে জল্পনা চলছিল, যার মধ্যে সইফের বাবা প্রয়াত মনসুর খানের নামও ছিল। যদিও সব জল্পনার অবসান করে সইফ ও করিনা তাঁদের সন্তানের নাম রাখলেন জেহ।

জেহ শব্দের অর্থ

জেহ শব্দের অর্থ

শোনা গিয়েছে, ল্যাটিন শব্দ থেকে নাম ধার করে সইফিনা দ্বিতীয় পুত্রের নাম রেখেছেন। শব্দকোষ বলছে 'জেহ' নামের অর্থ হল 'নীল পালকের পাখি'। আর এই পাখির থেকেই অনুপ্রাণিত হয়ে দ্বিতীয় সন্তানের নাম রাখলেন সইফ ও করিনা। তবে এখনও তারকা দম্পতির কাছ থেকে এ নিয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।

সন্তানের নাম গোপন রাখবেন

সন্তানের নাম গোপন রাখবেন

এর আগেএ অনুষ্কা ও বিরাটের মতোই সইফ-করিনাও জানিয়েছিলেন যে তাঁরা তাঁদের সন্তানের মুখ ও নাম গোপন রাখবেন। ইতিমধ্যেই তৈমুর খানের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন সইফ ও করিনা। কারণ তাঁদের প্রথম পুত্রসন্তান জন্মের পর থেকেই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+