তল্লাশির সময় স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ব্যাপক ঝাগড়া, উত্তেজিত শিল্পাকে শান্ত করল ক্রাইম ব্রাঞ্চ

তল্লাশির সময় স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ব্যাপক ঝাগড়া, উত্তেজিত শিল্পাকে শান্ত করল ক্রাইম ব্রাঞ্চ

শিল্পা শেট্টির জুহুর বাড়িতে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তল্লাশির সময় স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ব্যাপক বাক–বিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিনেত্রী। সোমবার পর্নকাণ্ডে ধৃত রাজ কুন্দ্রাকে নিয়েই তাঁর ও শিল্পা শেট্টির জুহুর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ সূত্রের খবর, সেই সময় স্বামী রাজের সঙ্গে তর্ক শুরু হয় শিল্পার এবং তিনি কাঁদতে কাঁদতে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন এবং ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা সেই সময় এগিয়ে এসে শান্ত করেন শিল্পাকে। প্রসঙ্গত, স্বামীর এ ধরনের কেচ্ছা সামনে আসার পর বলিউডে শিল্পা শেট্টির সম্মানও কিছুটা ক্ষুন্ন হয়েছে বলে শোনা গিয়েছে। তবে ক্রাইম ব্রাঞ্চকে শিল্পা জানিয়েছেন যে তিনি তাঁর স্বামীর এই কার্যকলাপের বিষয়ে কিছুই জানতেন না।

শিল্পা ও রাজের বচসা

শিল্পা ও রাজের বচসা

গত সপ্তাহেই পর্নকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন রাজ কুন্দ্রা এবং তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রোডাকশন ও এর কনটেন্ট হটশট অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। সূত্রের খবর, রাজের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় শিল্পাকে ফের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। পুলিশ সূত্রের খবর, '‌জিজ্ঞাসাবাদের পর শিল্পা খুবই হতাশ হয়ে পড়েছিলেন। শিল্পা এবং রাজের মধ্যে বিশাল তর্ক শুরু হয় এবং শিল্পা রীতিমতো চেঁচিয়ে রাজকে জিজ্ঞাসা করেন যে এ ধরনের কাজ করার প্রয়োজন কি ছিল এবং কেন তিনি এগুলো করেছেন। শিল্পাকে শান্ত করার জন্য দম্পতির মাঝে হস্তক্ষেপ করতে আসতেই হয় ক্রাইম ব্রাঞ্চকে।'‌ পুলিশ এও জানিয়েছে যে শিল্পা কাঁদতে কাঁদতে পুলিশকে জানান যে রাজের অ্যাপের কনটেন্টের বিষয়ে তিনি সত্যি কিছু জানতেন না।

 ভেঙে পড়েছেন শিল্পা

ভেঙে পড়েছেন শিল্পা

সূত্রের খবরও এও যে শিল্পা রাজের মুখোমুখি হয়ে তাঁকে জানান যে রাজের এ ধরনের কাজের ফলে শুধু পরিবারের বদনামই নয় বরং আর্থিক অনুমোদন বাতিল ও অর্থনৈতিক ক্ষতিও হয়েছে। সূত্রের খবর, '‌শিল্পা রাজকে বারবার জিজ্ঞাসা করছিলেন তিনি যখন সমাজের উঁচু পদ অর্জন করেছেন তখন এই ধরনের কাজ করার প্রয়োজন কি ছিল।'‌

মার্চ মাস থেকে নিজেকে আড়াল করতে শুরু করে রাজ

মার্চ মাস থেকে নিজেকে আড়াল করতে শুরু করে রাজ

সূত্রের খবর এটাও, মার্চ মাসে পর্নকাণ্ডে যখন ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল রাজ কুন্দ্রা সেই সময়ই তাঁর গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেছিলেন এবং নিজেকে আড়াল করে রেকেছিলেন। পুলিশ সূত্রের খবর, '‌মার্চ মাসেই কুন্দ্রা তাঁর ফোন নম্বর বদল করে দিয়েছিলেন যাতে কোনও তথ্য উদ্ধার না হয়। ক্রাইম ব্রাঞ্চ যখন তাঁকে তাঁর পুরনো ফোনের কথা জিজ্ঞাসা করে, তখন রাজ জানান যে তিনি সেটা ফেলে দিয়েছেন। পুলিশের বিশ্বাস পুরনো ফোনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং তারা সেটার খোঁজ চালাচ্ছে।'‌

আর্থিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে

আর্থিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে

ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে নিয়োগ করা আর্থিক নিরীক্ষক রাজ ও শিল্পা শেট্টির আর্থিক লেনদেনগুলি খতিয়ে দেখছে। ক্রাইম ব্রাঞ্চের তদন্তে উঠে এসেছে শিল্পা ও রাজের যৌথ অ্যাকাউন্ট থেকে কোটি টাকার লেনদেন হত। ক্রাইম ব্রাঞ্চের আশঙ্কা '‌হটশট'‌ ও '‌বলি ফেম'‌ থেকে উপার্জিত অর্থ এই অ্যাকাউন্টে এসে জমা হত। এছাড়াও অ্যাপ থেকে অর্জিত অর্থ বিটকয়েনে বিনিয়োগ করা হয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে।

রাজ কুন্দ্রা গ্রেফতার

রাজ কুন্দ্রা গ্রেফতার

পর্ন মামলায় ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে গত সপ্তাহের সোমবারই গ্রেফতার হয় রাজ কুন্দ্রা। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায়, তথ্য প্রযুক্তি আইনের ধারায় এবং মহিলাদের অসম্মানীয়ভাবে প্রদর্শন করার আইনে মামলা করা হয়েছে। ২৭ জুলাই পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+