বার বার দেখো ছবির অন্তর্বাস দৃশ্যে কাঁচি চালানোর প্রতিবাদে "ব্রা" ছাড়লেন প্রিয়া মালিক!

বিগ বস ৯ এর বিতর্কিত তথা জনপ্রিয় প্রতিযোগী ছিলেন প্রিয়া মালিক। নিজের মতামত নিয়ে বারবারই সোচ্চার হয়েছেন তিনি। আর সে কারণেই দর্শকের সমর্থনও পেয়েছিলেন শো-তে। এবার ভারতীয় সেন্সর বোর্ডের সংস্কারি অবতারের বিরোধিতায় অভিনব প্রতিবাদ জানালেন প্রিয়া।

ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত বার বার দেখো ছবির একটি অন্তর্বাসের দৃশ্যে কাঁচি চালিয়েছে সিবিএফসি। তার প্রতিবাদে টুইটারে গতকালই শোরগোল পড়ে গিয়েছিল। এবার সোস্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রিয়াও প্রতিবাদে সামিল হলেন। [অন্তর্বাসের দৃশ্য নয় : ক্যাটরিনার সিনেমায় কাঁচি চালাল 'সংস্কারি' সেন্সর বোর্ড, টুইটারে হট্টগোল]

বার বার দেখো ছবির অন্তর্বাস দৃশ্যে কাঁচি চালানোর প্রতিবাদে "ব্রা" ছাড়লেন প্রিয়া মালিক!

অভিনেত্রীর অন্তর্বাস দেখা যাচ্ছে বলে সেই দৃশ্য কেটে দিয়েছে সেন্সর বোর্ড আর তার প্রতিবাদে ব্রা ছাড়া পোশাক পরে একটি ছবি পোস্ট করেছেন প্রিয়া। আর তাতে ক্যাপশন লিখেছেন, "ব্রা দৃশ্যমান হওয়া অশালীন, তাই স্তনবৃন্ত মুক্ত কর।" এই ক্যাপশনে দুটি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন প্রিয়া #bra এবং দ্বিতীয়টি #FreeTheNipple।

Because wearing a visible #bra would be indecent. #FreeTheNipple

A photo posted by Priya Malik (@priyasometimes) on

বার বার দেখো সিনেমাকে নিজের সমর্থন দেখাতেই এই সাহসী প্রতিবাদের পথ নিয়েছেন প্রিয়া।

এই প্রথমবার তো নয়। এর আগে গত জুন মাসে উড়তা পাঞ্জাব ছবিতে ৮৯টি কাটছাঁট করে চলচ্চিত্রপ্রেমীদের রোষের মুখে পড়েছিল সেন্সর বোর্ড। ড্রাগসের রমরমা দেখানোয় ছবি থেকে পাঞ্জাব শব্দটিই তুলে দিতে বলা হয়েছিল। গত বছর জেমস বন্ডের ছবি স্পেকটার থেকে চুমুর দৃশ্য পর্যন্ত ছেঁটে ফেলা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+