সম্পর্কের ভাঙন ভুলে এবার মধুরতা, একসাথে ফ্রেমবন্দি অভিষেক-ঐশ্বর্য

বছর জুড়েই চলছিল জল্পনা। ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন কি তবে সম্পর্কে দাঁড়ি টানছেন? তবে কি সত্যিই বিবাহ বিচ্ছেদ আসন্ন? ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেও শোনা যাচ্ছিল এই গুঞ্জন। তবে এবার এই সকল গুঞ্জনের ওপর যেন 'স্টপ' বলে দিলেন বচ্চন দম্পতি। সম্প্রতি এক অনুষ্ঠানে ধরা দিলেন দুজনে এক সাথে। হাসিমুখেই দেখা গেল অভিষেক-ঐশ্বর্যকে।

কিছুদিন আগে পর্যন্তও, তাঁদের বৈবাহিক জীবনে ঝড় উঠেছে বলেই চলছিল গুঞ্জন। এমনকি প্রায় বহুদিন ধরেই শ্বশুরবাড়িতে থাকছেন না ঐশ্বর্য। তাই তাঁদের ডিভোর্সের বিষয়টি মোটামুটি পাকাই হয়ে গিয়েছিল বলে মনে করছেন নেটিজেনরা।

abhishek-bachchan and aishwarya rai

এই জল্পনার মাঝেই একটি অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেল। এতে বেশ কিছুটা স্বস্তি পেয়েছেন তাঁদের অনুরাগীরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। তাতে দেখা যাচ্ছে, সেই অনুষ্ঠানে গিয়েছেন ঐশ্বর্য, অভিষেক। এছাড়াও রয়েছেন অভিনেত্রীর মা বৃন্দা রাই এবং অনু রঞ্জন। তাঁদের সেই সেলফি দেখে উৎফুল্ল অধিকাংশ নেটিজেন। সেখানে দুজনকেই কালো পোশাকে দেখা গিয়েছে। সঙ্গে বিশ্ব সুন্দরীর ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক।

এদিকে কয়েকদিন আগেই সব জল্পনা নিয়ে নিজের ব্লগ পোস্টে জবাব দিয়েছেন বিগ বি। সেখানেই তিনি জানিয়েছেন, কেন তিনি তাঁর পরিবার নিয়ে বিশেষ কিছু বলেন না। পোস্টে অমিতাভ বচ্চন জানান, "যে গুজব গুলো রটে, সেগুলো সত্যি কিনা তা যাচাই না করেই কেন রটে যায়? আর এমন কিছু কেন ইন্টারনেটে ভাইরাল হবে, যা পাঠক পড়লে তাঁদের মনে সন্দেহ তৈরি হয়।

ফলে সেসব বন্ধ করে দেওয়াই উচিত", বলে জানিয়েছেন বিগ বি। আর এবার সেই জল্পনাই কার্যত জল ঢেলে দিয়ে নিজেদের একসাথে ভালোথাকার বার্তায় দিলেন বচ্চন দম্পতি। আর এই সবটাই কিন্তু সম্ভব হচ্ছে ছোট্ট আরাধ্যার জন্যেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+