'বিয়ে নয় এবার সন্তানের জন্ম দাও', সলমনকে পরামর্শ বলিউড নায়িকার, দেখুন ভিডিও

সলমন খানের বিয়ে কবে হবে? এ প্রশ্ন নিয়ে বহুবার বহু প্রসঙ্গ উঠে এসেছে। সাম্প্রতিককালে ক্যাটরিনার সঙ্গে সলমনের মায়ের একটি ছবি ঘিরেও সলমনের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে।

সলমন খানের বিয়ে কবে হবে? এ প্রশ্ন নিয়ে বহুবার বহু প্রসঙ্গ উঠে এসেছে। সাম্প্রতিককালে ক্যাটরিনার সঙ্গে সলমনের মায়ের একটি ছবি ঘিরেও সলমনের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। আর এমন পরিস্থিতির মধ্যে সলমন খানকে বিয়ে নিয়ে নতুন পরামর্শ দিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।

বিয়ে নয় এবার সন্তানের জন্ম দাও, সলমনকে পরামর্শ বলিউড নায়িকার, দেখুন ভিডিও

সলমন খান সঞ্চালিত অনুষ্ঠান 'দশ কা দম' সিজন ৩ -এর গ্র্যান্ড ফিনালে-তে এক মঞ্চে আসতে চলেছেন 'করণ -অর্জুন'। শাহরুখ ও সলমনকে এই অনুষ্ঠানে ফের একমঞ্চে দেখা যেতে চলেছে। শুধু সলমন-শাহরুখ নন, এই অনুষ্ঠানে হাজির হন রানি মুখোপাধ্যায়ও। আর অনুষ্ঠানে একটি প্রতিযোগিতার আয়োজন হয়। ওই বিশেষ প্রতিযোগিতায় সলমন শাহরুখের টক্কর হয়। সেখানে সলমনের প্রতিভা দেখে রানি মুখোপাধ্যায় মন্তব্য করেন, 'সলমন বিয়ে নয়, এবার সন্তানের জন্ম দাও। '

উল্লেখ্য, মাঝখানে কিছুটা চিড় ধরলেও শাহরুখ সলমনের সম্পর্ক এখনও বেশ মজবুত। আর সেই বন্ধুত্বের হাত ধরে সলমনের সঞ্চালনার এই অনুষ্ঠানে 'জিরো' ফিল্মের প্রচারে আসছেন শাহরুখ। আর 'দশ কা দম' অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে শাহরুখ রানির যোগদানের এই এপিসোড খুব শিগগিরিই সম্প্রচারিত হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+