'ফোর্স ২'- এ নতুন চমক কি থাকছে? জেনে নিন

চলতি বছরে অভিনেতা জন আব্রাহামের দুটি সিনেমা 'রকি হ্যান্ডসাম' ও 'ঢিসুম' ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে এরপর মুক্তির অপেক্ষায় রয়েছে তৃতীয় সিনেমাটি। ইতিমধ্যেই 'ফোর্স' সিমেনার সিক্যুয়েল 'ফোর্স ২' শ্যুটিংয়ের কাজ শেষ হয়েছে। এর মধ্যেই প্রকাশিত হল ফোর্স ২ সিনেমার প্রথম পোস্টার।

এবারের সিক্যুয়েলটিতে বেশ কিছু চমক রয়েছে দর্শকদের জন্য। জনের সঙ্গে এই সিনেমায় অভিনয় করবেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। শোনা যাচ্ছে সোনাক্ষীকে এই ছবিতে পাওয়ার প্যাক অ্যাকশন করতে দেখা যাবে।

'ফোর্স ২'- এ নতুন চমক কি থাকছে? জেনে নিন

জন, এই ছবিতে এসিপি যশবর্ধনের চরিত্রে অভিনয় করছেন। 'ফোর্স' সিনেমায় জনের অভিনীত এই পুলিশ অফিসারের চরিত্রটি দর্শকরা বেশ পছন্দ করেছিলেন। তাই এবারে চরিত্রের বিশেষ কোন পরিবর্তন না ঘটলেও আগের থেকে অনেক বেশি অ্যাকশনে ভরপুর হবে সিক্যুয়েলটি এমনটাই জানিয়েছেন পরিচালক।

সিনেমায় সোনাক্ষীও কোনো পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন কিনা তা এখনই প্রাকাশ্যে আনতে চাননি পরিচালক। আগামী ১৮ নভেম্বর 'ফোর্স ২' মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+