মুকেশ কন্যা ইশার বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় বড় চমক! পার্টি মাতাতে থাকছেন কারা
বলিউডের দুই নামী অভিনেত্রীর বিয়ের পর এবার যাবতীয় লাইমলাইট রয়েছে আম্বানিদের পরিবারের বিয়ে ঘিরে।
বলিউডের দুই নামী অভিনেত্রীর বিয়ের পর এবার যাবতীয় লাইমলাইট রয়েছে আম্বানিদের পরিবারের বিয়ে ঘিরে। বিজনেস টাইকুন মুকেশ আম্বানির মেয়ে ইশার বিয়ের প্রি ওয়েডিং পর্ব ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজস্থানের উদয়পুর। রাজস্থানের এই লেক সিটি-তে এবার আয়োজিত হতে চলেছে ইশার বিয়ের প্রি-ওয়েডিং পার্টি। এক নজরে দেখে নেওয়া যাক, বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে কোন বিশেষ চমক!

ইশার বিয়েতে আমন্ত্রিত মার্কিনি রাজনৈতিক ব্যক্তিত্বরা !
সূত্রের খবর, ইশা আম্বানির বিয়েতে আমন্ত্রিত প্রাক্তন মার্কিন সচিব হিলারি ক্লিন্টন ও জন কেরি। তবে তাঁরা সম্ভবত ইশার বিয়েতে যোগ দিতে পারবেন না। সূত্রের দাবি মুম্বইয়ে ইশার বিয়ের আসরে নিমন্ত্রণ রয়েছে তাঁদের।

উদয়পুরের পার্টি মাতাবেন কারা?
ইশার বিয়ে উপলক্ষ্যে উদয়পুরের পার্টির মেজাজ মাতাতে চলেছেন অরিজিৎ সিং থেকে এ আর রহমান। পার্টিতে বিশেষ পারফরম্যান্স থাকতে চলেছে প্রিয়ঙ্কা চোপড়ার।

জয়পুর থেকে উদয়পুরের পথে বিশেষ বিমান
জয়পুর থেকে উদয়পুরের পার্টিতে আমন্ত্রিত অতিথিদের পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে বিশেষ বিমানের। এজন্য জয়পুর বিমানবন্দরে ৫০ টি বিশেষ চার্টার বিমানের ব্যবস্থা করা হয়েছে।
| |
পৌঁছেছেন মণীশ মালহোত্রা-করণ জোহর
ডিজাইনার মণীশ মালহোত্রা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন উদয়পুরে। এদিকে, আজ সকালে সেখানে ইশার বিয়ে উপলক্ষ্যে পৌঁছেছেন করণ জোহরও।












Click it and Unblock the Notifications