শুধু এই কারণটির জন্য 'বিগ বস' অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি রাম রহিমের
পর পর ৫ টি হিন্দি ছবিতে ইতিমধ্যেই কাজ করেছে রাম রহিম। সেসব ছবি অঙ্কের বিচারে বক্স অফিসে চমকে দেওয়ার মতো ব্যাবসা করেছে।
পর পর ৫ টি হিন্দি ছবিতে ইতিমধ্যেই কাজ করেছে রাম রহিম। সেসব ছবি অঙ্কের বিচারে বক্স অফিসে চমকে দেওয়ার মতো ব্যাবসা করেছে। জনপ্রিয় হওয়ার জন্য লাইমলাইটে থাকতে পছন্দ করা এই ধর্ষক গুরু সিনেমা ছাড়াও চেয়ছিলেন 'বিগ বস' অনুষ্ঠানে নাম লেখাতে। কিন্তু তা আর শেষে হয়ে ওঠেনি।

এমএসজি, এমএসজি ২,জট্টু ইঞ্জিনিয়ার ইত্যাদি ছবিতে নায়ক, প্রযোজকের ভূমিকায় ছিল রাম রহিম। ভেবেছিল রিয়ালিটি শো বিগ বস-এর যেতে পারলে তার জনপ্রিয়তারও জোয়ার আসবে। তবে বাবাজির সেই স্বপ্নে বাধ সাধে অনুষ্ঠানের বেশ কিছু বিধি নিষেধ।
বাবা রাম রহিম বিগ বস কর্তৃপক্ষকে জানায় যে সে , এই অনুষ্ঠানে অংশ নিতে চায়। তবে প্রতিদিন তাকে ২ থেকে ৩ ঘণ্টা সমটয় ভক্তদের সঙ্গে দেখা করতে দিতে হবে। তার জন্য সে সেট-এর বাইরে যেতে দেওয়া হোক। তবে বিগ বস কর্তৃপক্ষ সেই শর্তে রাজি না হওয়া গোটা ঘটনায় জল ঢেলে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications