'বাহুবলী'-র অভিনেত্রীকে জুতো ছুড়ল যুবক, কারণ হিসাবে যা সামনে এল
জনপ্রিয়তার শিখরে থাকা বহু ব্যক্তিত্বকেই অনেক কিছু ঘৃন্য অত্যাচার সহ্য করতে হয়েছে। এবার সেই তালিকায় পড়লেন তমন্না। এক জুয়েলারি শোরুমে তাঁকে তাক করে জুতো ছোড়া হয়।
'বাহুবলী' ছবির সিরিজে তিনি অবন্তিকার চরিত্রে ছিলেন তমন্না ভাটিয়া। আর এই চরিত্রে অভিনয়ের দৌলতে বেশ কিছুটা জনপ্রিয় হন দক্ষিণী ছবির নায়িকা তমন্না। জনপ্রিয়তার শিখরে থাকা বহু ব্যক্তিত্বকেই অনেক কিছু ঘৃন্য অত্যাচার সহ্য করতে হয়েছে। এবার সেই তালিকায় পড়লেন তমন্না। এক জুয়েলারি শোরুমে তাঁকে তাক করে জুতো ছোড়া হয়।

যদিও জুতো তমন্নার গায়ে লাগে নি। তবুও জনসমক্ষে এক মহিলার সঙ্গে এই অভব্য আচরণ নিয়ে রীতিমত নড়েচড়ে বসেছে পুলিশ। আর সেই মহিলা যে কেউ নন, স্বয়ং দক্ষিণের জনপ্রিয় নায়িকা তমন্না ভাটিয়া। এর আগে বেশ কয়েকটি বলিউড ছবিতে অভিনয় করলেও মূলত, তেলুগু ছবির দৌলতেই বেশি জনপ্রিয় তমন্না। ঘটনার পরই করিমুল্লাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারির পর করিমুল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এরকম নক্কারজনক গটনার কারণ কী? করিমুল্লার দাবি,তেলুগু ছবিতে ভালো চরিত্রে নাকি ইদানিং অভিনয় করছেন না তমন্না। সেই রাগ থেকে তাঁকে জুতো ছোড়ে অভিযুক্ত করিমুল্লা। যদিও সূত্রের দাবি, জুয়েলারির দোকানে প্রচণ্ড ভিড় হওয়াতে, তমন্নার কাছে যেতে দেওয়া হচ্ছিল না কাউকেই। আর তখনই ক্ষিপ্ত হয়ে জুতো ছোড়া শুরু করে করিমুল্লা।












Click it and Unblock the Notifications