বিয়ে থেকে বিচ্ছেদ, অস্কারে দৌড়ের গর্ব,দখল করেছে ২০১৭-র টলিউডের টাইমলাইন

'রক্তকরবী'-র অস্কার যাত্রা যেমন গর্ব বাড়িয়েছে বাংলা চলচ্চিত্রের, তেমনই তারকাদের বিয়ে থেকে হাইভোল্টেজ ব্রেক আপ যুগিয়েছে রসালো খবর।

একাধিক খবরে এবছর মেতে ছিল টলিউড। 'রক্তকরবী'-র অস্কার যাত্রা যেমন গর্ব বাড়িয়েছে বাংলা চলচ্চিত্রের, তেমনই তারকাদের বিয়ে থেকে হাইভোল্টেজ ব্রেক আপ যুগিয়েছে রসালো খবর। বাঙালি পরিচালকরা বলিউড পাড়ি দিয়ে জয় করেছেন সেখানের দর্শকের মন। ঘটেছে কিছু দুর্ঘটনা। একনজরে ফের দেখে নেওয়া যাক ২০১৭-এ টলিউড ক্যালান্ডারে কোন কোন খবর ছিল শিরোনামে।

'রক্তকরবী'-র অস্কার যাত্রা

'রক্তকরবী'-র অস্কার যাত্রা

'অস্কার' এর দৌড়ে সেরা ছবির মূলপর্বে ৩৪১ টি ছবির তালিকায় অন্যতম বাংলা ছবি 'রক্তবকরবী'। 'বাংলা ওয়ান ইন্ডিয়া'কে দেওয়া এক বিশষ সাক্ষাৎকারে পরিচালক অমিতাভ ভট্টাচার্য জানান , এই সাফল্য তাঁকে যথেষ্ট উৎসাহ দিয়েছে।
উল্লেখ্য, বাংলা ছবির এই অস্কার যাত্রা আবারও বিশ্বমঞ্চে ইতিহাস গড়ার হাতছানির সামিল।

টলিউডে বিয়ের সানাই

টলিউডে বিয়ের সানাই

২০১৭ সালে টলিউড দেখেছে একের পর এক বিয়ে । গৌরব-ঋদ্ধিমার বিয়ের পাশাপাশি, পাওলি দামের বিয়ে এবছরে টলিউডের ক্য়ালেন্ডারের অন্যতম বড় খবর ছিল।

বিচ্ছেদ

বিচ্ছেদ

টলিউডে যদি ২০১৭-এ বিয়ের খবর শিরোনামে থাকে, তাহলে বিচ্ছেদের কবরও কিছু কম আসেনি টলি পাড়া থেকে। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ব্রেক আপ রীতিমত সাড়া ফেলে দেয় টালিগঞ্জে। এছাড়াও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী ঋতাভরীর সম্পর্কের অবনতিও শিরোনামে ছিল এবছরের টলিউড সম্পর্কীয় খবরে।

বাজিমাত করল 'আমাজন অভিযান'

বাজিমাত করল 'আমাজন অভিযান'

ককপিট, চ্যাম্প, ইয়েতি অভিযান -এর মতো ছবি এবছরে সেভাবে ব্যবসা না করতে পারলেও, বছরের শেষে বক্স অফিস মাত করেছে দেবের 'আমাজন অভিযান'।

নতুন তারকা

নতুন তারকা

টলিউড এই বছরে পেয়েছে নবাগতা অভিনেত্রী রুক্মিনী মৈত্রকে। অভিনেতা দেবের গার্লফ্রেন্ড রুক্মিনী 'চ্যাম্প' ও 'ককপিট' দুটি ছবিতেই অভিনয় করেন।

ফ্রেডারেশনের সমস্যা

ফ্রেডারেশনের সমস্যা

'চালবাজ' ছবি ঘিরে টালিগঞ্জে টেকনিশিয়ানদের ফ্রেডারেশনের সঙ্গে প্রযোজক সংস্থার বিরোধ বাঁধে। এরফলে আটকে যায় বেশ কিছু ছবির শ্যুটিং। পিছিয়ে যায় অনুষ্কা শর্মা অভিনীত 'পরী' ছবির শ্যুটিং ও।

দুর্ঘটনা

দুর্ঘটনা

একের পর এক দুর্ঘটনা এবছরে কেড়ে নিয়েছে বাংলা চলচ্চিত্রের তারকাদের। হুগলির গুড়াপে পথ দুর্ঘটনায় প্রয়াত হন সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। অন্যদিকে , কলকাতার রাস্তায় পথ দুর্ঘটানার বলি হন মডেল অভিনেত্রী সনিকা চৌহান। দুর্ঘটনাগ্রস্ত হয়ে আহত হন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসু।

 'বিসর্জন'-এর সাফল্য

'বিসর্জন'-এর সাফল্য

গোয়ায় আয়োজিতয় আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপা ও সেরা অভিনেত্রীর শিরোপা জিতে নেয় বিসর্জন। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্য়ায় আবারও বাংলা চলচ্চিত্রকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেন এই ছবি মারফৎ।

বলিউডে পা

বলিউডে পা

অমিতাভ বচ্চনে অভিনীত 'পিঙ্ক' ছবিটির হাত ধরে বলিউডে পরিচালক হিসাবে প্রথম ছবিতেই কিস্তিমাত করেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরি। এছাড়াও 'বেগম জান' ছবির মাধ্যমে বলিউডে দক্ষতা দেখান আরেক বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+