Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আরও পাঁচ বলিউড অভিনেত্রী জড়িয়ে সুকেশ চন্দ্রশেখর মামলায়, শীঘ্রই তলব করবে ইডি

আরও পাঁচ বলিউড অভিনেত্রী জড়িয়ে সুকেশ চন্দ্রশেখর মামলায়, শীঘ্রই তলব করবে ইডি

২০০ কোটি টাকার দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আরও পাঁচ বলিউড অভিনেত্রীর তালিকা তৈরি করছে, যাঁদের কনম্যন সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগ ছিল।এই অভিনেত্রীরা নয় সুকেশের থেকে উপহার পেয়েছেন অথবা সুকেশের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ ছিল।

আরও পাঁচ বলিউড অভিনেত্রী জড়িয়ে সুকেশ চন্দ্রশেখর মামলায়, শীঘ্রই তলব করবে ইডি


এই পাঁচ অভিনেত্রী বাদে, জ্যাকলিন ফার্নান্ডেজ ও নোরা ফতেহি ইতিমধ্যেই ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। খুব শীঘ্রই এই পাঁচ অভিনেত্রীকে তলব করবে তদন্ত সংস্থা। আপাতত তাঁদের মামলার সাক্ষী হিসেবে গণ্য করা হবে। ইডি খতিয়ে দেখবে যে এই অভিনেত্রীরা সুকেশ চন্দ্রশেখরের আসল পরিচয় সম্পর্কে সচেতন ছিলেন কিনা এবং কেন তাঁরা উপহারগুলি পেয়েছেন তা তদন্ত করা হবে। ইডি সূত্রে জানা গিয়েছে কনম্যান সুকেশ চন্দ্রশেখর যেউপহারগুলি জ্যাককলিন ও নোরাকে দিয়েছেন তা ইডি বাজেয়াপ্ত করবে। ইডি আধিকারিকরা শীঘ্রই উপহারগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করবেন, জ্যাকলিন এবং নোরার কাছে থাকা বিলাসবহুল গাড়ি, হীরের দুল–আংটি, ব্যাগ সবই, অপরাধের অর্থ হিসাবে উদ্ধার করা হবে।

ইডি মনে করছে যে জ্যাকলিন ফার্নান্ডেজকে ১০ কোটি টাকার উপহার দেওয়া হয়েছে এবং নোরাকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছে সুকেশ। এই উপহারগুলি দুর্নীতির অর্থ দিয়ে কেনা হয়েছে। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০২০ সালের জুন থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে এক ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে ২০০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি ইডির পক্ষ থেকে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ৭০০০ পাতার চার্জশিট ফাইল করা হয়েছে সুকেশ চন্দ্রশেখর ও তার স্ত্রী লীনা মারিয়া পলের বিরুদ্ধে। সূত্র থেকে জানা গেছে, চার্জশিটে সুকেশ চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ।

তদন্তে নেমে ইডি জানতে পারে একাধিক দামি উপহারে জ্যাকলিনকে ভরিয়ে দিয়েছে সুকেশ। উপহারের তালিকায় ছিল ব্র্যান্ডেড গাড়ি, ডিজাইনার ব্র্যান্ড গুচ্চি আর শ্যানেল-এর দুটো ব্যাগ,গুচ্চির জিমওয়্যার, হীরের দুল, তিনটে ব্রেসলেট সহ আরও অনেক কিছু। ইডি-জানিয়েছে,সুকেশ তাকে একটি মিনি কুপার গাড়ি উপহার দিয়েছিল তবে তা ফিরিয়ে দেন জ্যাকলিন এবং জ্যাকলিনের মেকআপ আর্টিস্ট শান মুত্তাতিলের মাধ্যমেই অভিনেত্রীর সঙ্গে পরিচয় হয় সুকেশের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+