টানটান উত্তেজনা আর রহস্যে মোড়া দেড় মিনিটের 'ব্যোমকেশ পর্ব'!

অরিন্দম শীলে পরিচালিত ব্যোমকেশ পর্ব ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবি নিয়ে তৈরি হয়েছে উন্মাদনা। আগামী ডিসেম্বরেই মুক্তি পাবে এই ছবি।

ফিরে এল ব্যোমকেশ এবার নতুন পর্ব নিয়ে। বেআইনি অস্ত্র উদ্ধার আর অমৃতর খুনের কিনারাই লক্ষ্য সত্যাণ্বেষীর। ফের একবার ব্যোমকেশ ভক্তদের জন্য রহস্যে মোড়া চিত্রনাট্য নিয়ে এলেন পরিচালক অরিন্দম শীল। ছবির নাম 'ব্যোমকেশ পর্ব'। মুক্তি পেল এই ছবির ১ মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলার। [অপেক্ষা আরও এক বছরের : ২০১৭ দুর্গাপুজোয় দেখা যাবে দেবের 'আমাজন অভিযান']

ট্রেলারের এই দেড় মিনিটেই রহস্য, উদ্বেগ, কৌতুহল, অ্যাকশন, বিনোদনের পাঁচফোড়ন একেবারে মিলেমিশে একাকার। ['মহানায়ক'-র নাম শুনলেই রেগে উঠছেন সুপ্রিয়া দেবী!]

টানটান উত্তেজনা আর রহস্যে মোড়া দেড় মিনিটের 'ব্যোমকেশ পর্ব'!

এছবির পটভূমি ১৯৪৮ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরই। আমেরিকান সৈন্যরা চলে যাওয়ার সময় তাদের কিছু অস্ত্রসস্ত্র স্থানীয় কিছু মানুষের কাছে বেচে দিয়ে যায়। সেই অস্ত্র উদ্ধার করার জন্য কয়েকজনকে গ্রেফতার করা হলেও পাওয়া যায়নি অস্ত্রের খোঁজ। [(ছবি) টলিউডের এই তারকাদের শুরুটা হয়েছিল টেলিভিশন থেকেই]

তাই সরকারের হয়ে অস্ত্র খুঁজে দেওয়ার দায়িত্ব পড়ে ব্য়োমকেশ বক্সির উপরই। কালো ঘোড়া, জঙ্গল, গ্রামের ছেলে অমৃতর খুন, অস্ত্র লেনদেন এই ছোট ছোট হিন্টগুলি নিয়েই এগিয়ে চলে ব্যোমকেশের তদন্ত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমৃতের মৃত্যু গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। [(ছবি) বিয়ের পিঁড়িতে বাবুল সুপ্রিয়, অভিনন্দন জানাতে হাজির প্রধানমন্ত্রী]

এই ছবিতে বহু অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে ব্যোমকেশ তথা আবির চট্টোপাধ্যায়কে। আবিরের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, রজতাভ দত্ত, কৌশিক সেন, রুদ্রনীল সেন, শুভাশিস মুখোপাধ্যায়, মীর, সোহিনী সরকার প্রমুখ। এবছর ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+