খিলাড়ি নয়, এবার 'সিধে সাধা' অক্ষয়ের নতুন 'প্যাডম্যান' অবতার
২ মিনিট ২৫ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলর। ট্রেলর মুক্তিতেই বাজিমাত আর বালাকি-র নতুন ছবির।
কখনো পরিচালক হিসেবে , কখনো প্রযোজক হিসেবে বলিউডে অন্য স্বাদের ছবি উপহার দেন আর বালাকি। চিনিকম দিয়ে ২০০৭ সালে বলিউডে প্রথম আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন বালাকি। অভিষেকেই বাজিমাত হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। তারপর কখনো পরিচালক , কখনো প্রযোজক হিসেবে পা , ইংলিশ ভিংলিশ, ডিয়ার জিন্দেগির মত ছবি তৈরি করেছেন। এবার তাঁর পরের প্রজেক্টের ছবির ট্রেলর বাজারে এল। 'প্যাডম্যান' ছবি - নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে।


ছবির ট্রেলর অমিতাভ বচ্চনের গলা দিয়ে শুরু। 'আমেরিকার কাছে ব্যাটম্যান আছে, সুপারম্যান আছে, স্পাইডারম্যান আছে। ভারতের কী আছে? আছে প্যাডম্যান।' শুরুতেই জলদগম্ভীর স্বরে এ ঘোষণা অমিতাভ বচ্চনের। ২ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলারে ঝকঝকে ও স্মার্ট তা শুরুতেই বলে দেওয়া দরকার।


অবৈজ্ঞানিক ভাবে মহিলাদের ঋতুস্রাবের বিষয়টি পালন করতে গিয়ে শারীরিক ক্ষতির শিকার হতে হয়। সেই থেকে বাঁচাতে কী করে একজন মানুষ সস্তায় প্যাড বানিয়ে বৃহত্তর মহিলা সমাজের হাতে পৌঁছে দেওয়া -র বড় লড়াই জিতেছিল প্যাডম্যানে সেই গল্পই বলা হয়েছ। ছবিতে প্যাডম্যানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। কীভাবে মহিলাদের সুবিধার জন্য তুলো দিয়ে তৈরি প্যাড পরীক্ষামূলকভাবে তৈরি করতেন তিনি। যা ব্যবহার করার জন্য তুলে দিতেন মহিলাদের হাতে। অশ্লীল কাজ করছেন তিনি এই অভিযোগে তাঁর বিরুদ্ধে একজোট হয় গ্রামবাসীরা। প্যাডম্যানকে ছেড়ে চলে যান তাঁর স্ত্রী-ও।

কিন্তু ছবিতে এরপর তাঁর প্যাড নিয়েই গবেষণা করতে শুরু করে আইআইটি-র গবেষকরা। তিনি হয়ে ওঠেন দেশের প্যাডম্যান। গ্রামীণ প্যাডম্যান যে সমস্ত জিন্ক্স ভেঙে একটা সমাজে বড় কাজ করেছিল কার্যত মহিলাদের স্বাস্থ্য রক্ষায় বিপ্লব এনেছিল, তাঁর চরিত্রে ট্রেলরে সপ্রতিভ দেখিয়েছে অক্ষয় কুমারকে।
দিশাহীণ স্ত্রী-র ভূমিকায় অনবদ্য দেখাচ্ছে রাধিকা আপ্তে কেও। ছবিতে রয়েছেন সোনম কাপুরও। এর আগে বেশ কয়েকটি ছবিতে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করছেন অক্ষয়। তাঁর আগের ছবি ছিল 'টয়লেট- এক প্রেম কথা'। যেখানে প্রকাশ্যে শৌচ বন্ধের উদ্যোগ নিয়েছিল গ্রামের এক যুবক। এবার খিলাড়ি -র প্যাডম্যান রূপ দর্শকদের কতটা মন কাড়তে পারে সেটাই দেখার।












Click it and Unblock the Notifications