লকডাউনের পর প্রথম শুটিং শুরু হল নুসরত–মিমি–যশ অভিনীত এসওএস কলকাতার

লকডাউনের পর প্রথম শুটিং শুরু হল নুসরত–মিমি–যশ অভিনীত এসওএস কলকাতার

লকডাউনে বন্ধ থাকা টলিউডের শুটিং ফের একবার শুরু হয়ে গেল। পরিচালক অংশুমান প্রত্যুশের আসন্ন ছবি এসওএস কলকাতা (‌২০২০)‌, যেখানে অভিনয় করবেন নুসরত জাহান, মিমি চক্রবর্তী ও যশ দাশগুপ্ত, বৃহস্পতিবার থেকেই এই ছবির শুটিং শুরু হয়ে যায়।

লকডাউনের পর প্রথম শুটিং শুরু হল নুসরত–মিমি–যশ অভিনীত এসওএস কলকাতার


লকডাউনের পর এটাই ছবির প্রথম শুটিং যা ৩৫ থেকে ৪০ জন ক্রু সদস্যদের নিয়ে হবে। এসওএস কলকাতা ছবির অন্যান্য অভিনেতারা হলেন শান্তিলাল মুখোপাধ্যায়, এনা সাহা ও সব্যসাচা চক্রবর্তী। এটি জঙ্গি হামলার ওপর অবলম্বন করে তৈরি হওয়া থ্রিলার ছবি।

জানা গিয়েছে, প্রথম শটই ছিল নুসরতের, যা বেশ দীর্ঘ ছিল। পরিচালক বলেন, '‌একটা শটেই হয়ে গিয়েছে। নুসরত খুবই সহযোগিতা করেছেন। এই ছবিটি শুধুমাত্র নায়ক–নায়িকার জন্য নয়, বরং ছবির সংলাপ লেখা হয়েছে হিরো সহ ছবির অন্যান্য অভিনেতাদের কথা মাথায় রেখে।’‌ নুসরত খুবই খুশি বেশ কিছু মাসের পর ফের শুটিং শুরু হওয়ায়। তিনি বলেন, '‌কয়েক মাস কোনও শুটিং ছিল না, অবশেষে আমি টি টাউন স্টুডিওতে প্রবেশ করি বৃহস্পতিবার সকালে এবং যেন মনে হয় নতুন যুগের সূচনা হল। সব পরিচিত মুখগুলো মাস্কে ঢাকা। আমি ভীষণভাবে ভীত।’‌ নুসরত অভিনেত্রীর পাশাপাশি বসিরহাটের তৃণমূলের সাংসদও। সব টেকনিশিয়ানরা কাজে যোগ দেওয়ায় তিনি বেশ খুশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+