কেউ ৩৫ আবার কেউ বা ৫০ টাকা, বলিউড তারকাদের প্রথম বেতন কত ছিল জানেন কী

বলিউড তারকাদের প্রথম বেতন কত ছিল জানেন কী

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বা বলিউড বহু অভিনেতা–অভিনেত্রীকে তাঁদের অভিনয়ের দক্ষতায় জায়গা করে দিয়েছে। যা অটুট রয়েছে আজও। নিজেদের লড়াই এবং প্রতিভার জেরে বহু অভিনেতা–অভিনেত্রীরাই আজ দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন। তবে জনপ্রিয় হয়ে ওঠার আগে তাঁরা কিছুই ছিলেন না। এমনকী ভালোভাবে জীবন কাটানোর জন্য অনেকের কাছে অর্থও ছিল না। তবে জিরে থেকে এই হিরো হয়ে ওঠার গল্পগুলি কিন্তু চমৎকার। সেরকমই কিছু অভিনেতা–অভিনেত্রীদের প্রথম জীবনের সংঘর্ষের কথা জেনে নেওয়া যাক।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

বলিউডের এই কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন প্রথম জীবনে কলকাতার একটি শিপিং সংস্থায় কাজ করতেন, কিন্তু তাঁর অভিনয়ের দিকে গভীর ঝোঁক ছিল। সেই সংস্থা থেকে অমিতাভ তাঁর প্রথম বেতন পেয়েছিলেন ৫০০ টাকা।

 শাহরুখ খান

শাহরুখ খান

বলিউডের রোম্যান্স কিং শাহরুখ খান তাঁর কর্মজীবনে প্রচুর চড়াই উৎরাই দেখেছেন। শাহরুখের প্রথম বেতন ছিল ৫০ টাকা এবং তিনি ওই টাকা দিয়ে আগ্রার ট্রেনের টিকিট কেটেছিলেন তাজ মহল দেখবেন বলে।

সোনম কাপুর

সোনম কাপুর

অনিল কাপুরের কন্যা। ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য সোনম কাপুরের এই পরিচিতি যথেষ্ট। কিন্তু সোনম কাজ শিখে তবে বলিউডে পা রাখতে চেয়েছিলেন। তিনি পরিচালক সঞ্জয় লীলা বনশালির সহযোগী হিসাবে কাজ করা শুরু করেন। এটা শোনা গিয়েছে যে তিনি সেই সময় মেট্রো করে যাতায়াত করতেন এবং সোনম প্রথম বেতন হিসাবে তিন হাজার টাকা হাতে পেয়েছিলেন।

রোহিত শেট্টি

রোহিত শেট্টি

জনপ্রিয় পরিচালক ও খতরো কে খিলাড়ির সঞ্চালক রোহিত শেট্টি বলিউডের হিট মেশিন নামে পরিচাত। সিংঘম, সিম্বা, চেন্নাই এক্সপ্রেস, গোলমাল সিরিজ সহ বহু হিট ছবি তাঁর হাত থেকে বেরিয়েছে। নিজের কেরিয়ার শুরুর আগে তিনি পরিচালক কুকু কোহিলের কাছে সহযোগী পরিচালকের কাজ করতেন। তিনি দৈনিক ৩৫ টাকা করে পেতেন।

ধর্মেন্দ্র

ধর্মেন্দ্র

অভিনেতা তথা রাজনীতীবিদ ধর্মেন্দ্রর ঝুলিতে রয়েছে বহু হিট ছবি। তিনি যখন প্রথম বলিউডে সিনেমা করেছিলেন তখন তিনি ৫০০ টাকার মতো হাতে পেয়েছিলেন।

রণদীপ হুডা

রণদীপ হুডা

সর্বজিত, হাইওয়ে, কিয়াক এবং আরও অনেক ছবিতে অভিনয়ের দৌলতে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। তবে তিনি প্রথম জীবনে অস্ট্রেলিয়ার একটি চিনা রেস্তোরাঁতে কাজ করতেন। যেখানে তিনি প্রতি ঘণ্টায় ৮ ডলার করে এবং প্রত্যেক ডেলিভারির জন্য ১.‌৩ ডলার করে পেতেন।

ইরফান খান

ইরফান খান

কিংবদন্তী অভিনেতা ইরফান খান যিনি সম্প্রতি প্র‌য়াত হয়েছেন, তিনি সিনেমায় নামার আগে শিক্ষক ছিলেন। তিনি পড়ুয়াদের পড়াতেন এবং প্রত্যেকের থেকে ২৫ টাকা করে নিতেন। কিন্তু ধীরগতিতে শুরু করলেও তিনি নিজের জায়গা তৈরি করতে বেশিদিন সময় নেননি এবং নিজের সম্পত্তি ৫০ মিলিয়ন ডলারে নিয়ে গিয়েছিলেন।

 আমির খান

আমির খান

লগান, পিকে, দিল হ্যায় কি মানতা নেহি, থ্রি ইডিয়ট, দাবাং-এর মতো সিনেমায় অভিনয় করা আমির খান প্রথম জীবনে সহযোগী পরিচালক হিসাবে কাজ করতেন। তিনি সেই কাজের জন্য ১০০০ টাকা পেতেন।

হৃত্ত্বিক রোশন

হৃত্ত্বিক রোশন

হৃত্ত্বিক রোশন শিশুশিল্পী হিসাবে বলিউডে কাজ শুরু করেছিলেন এবং তিনি ১০০ টাকা পেয়েছিলেন। তিনি এক সাক্ষাতকারে জানিয়েছিলেন যে তিনি ওই অর্থ দিয়ে খেলনা কিনেছিলেন।

‌ প্রিয়াঙ্কা চোপড়া

‌ প্রিয়াঙ্কা চোপড়া

সারা ভারতেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও খ্যাতিলাভ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি তাঁর প্রথম হাতে পাওয়া পাঁচ হাজার টাকা তাঁর মায়ের হাতে তুলে দিয়েছিলেন, যা এখনও তাঁর মা রেখে দিয়েছেন।

নাসিরুদ্দিন শাহ

নাসিরুদ্দিন শাহ

১৬ বছর বয়সেই নাসিরুদ্দিন শাহ কাজ শুরু করে দিয়েছিলেন। অভিনেতা রাজেন্দ্র কুমারের শেষ কৃত্যের দৃশ্যে পেছনে দাঁড়িয়ে থাকার জন্য নাসিরুদ্দিনকে সাড়ে সাত টাকা দেওয়া হয়।

মনোজ বাজপেয়ী

মনোজ বাজপেয়ী

বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের নাম লেখাতে অভিনেতা অনেক লড়াই করেছেন। মনোজ বাজপেয়ী ব্যারি জনকে নাটক পরিচালনায় সহায়তা করতেন যিনি তাঁকে ১২০০ টাকা বেতন দিতেন।

‌ অক্ষয় কুমার

‌ অক্ষয় কুমার


বলিউডে আসার আগে শেফ ও ওয়েটারের কাজ করতেন অক্ষয় কুমার ব্যাঙ্ককের এক রেস্তোরাঁয়। সেখানে তিনি ১৫০০ টাকা বেতন পেতেন।

 ইমরান হাসমি

ইমরান হাসমি

সাত বছর বয়সে ইমরান হাসমি একটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান। যেখানে তাঁকে ২৫০০ টাকার প্রস্তাব দেওয়া হয়।

‌ কল্কি কোয়েচলিন

‌ কল্কি কোয়েচলিন

লন্ডনে পড়াশোনার জন্য কল্কি থাকতেন। সেখানে একটি ক্যাফেতে ওয়েটারের কাজ করতেন তিনি এবং তার বদলে হাতে পেতেন ৪০ পাউন্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+