ক্যানসার যুদ্ধের মধ্যেও মা হলেন এই বলিউড অভিনেত্রী
বলিউড থেকে উঠে এল আরও এক জীবনবোধে উদ্বুদ্ধ হওয়ার কাহিনি। অভিনেত্রী লিসা রের মা হওয়ার খবর নিঃসন্দেহে এই ঘরানার মধ্যে পড়ে। ক্যানসারের বিষাক্ত আক্রমণকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি জন্ম দিয়েছেন দুই যমজ শিশুর।

২০০৯ সালে লিসা রে-র ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসে। লড়াই চালিয়ে যান তিনি। চলে চিকিৎসা। এরপর ২০১০ সালে তিনি সুস্থ ঘোষিত হলেও, ২০১২ সালে ফের তাঁর শরীরে দানা বাঁধতে থাকে মারণ রোগ। তবুও লাড়ইয়ে হারেননি লিসা। বিয়ে করে এক নতুন জীবন শুরু করেন তিনি। আর কয়েকদিন আগেই সারোগেসির মাধ্যমে দুই যমজ সন্তানের জন্ম দেন লিসা। ক্যানসারের সঙ্গে যাবতীয় লড়াইয়ের মধ্যে থেকেও সন্তানের জন্ম দানের মত এমন ঘটনা নিঃসন্দেহে জীবন বোধে উদ্বুদ্ধ হওয়ার নামান্তর।

সদ্য নিজের যমজ সন্তানের ছবি পোস্ট করেন এই বলিউড অভিনেত্রী। লিসা নিজের দুই সন্তানের নাম রেখেছেন সুফি ও সোলেল। আপাতত এই দু'জনের সঙ্গেই তাঁর সময় কাটছে। পাশাপাশি লিসার এই যুদ্ধে তাঁর পাশে থাকার জন্য স্বামী জ্যোসনকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

Click it and Unblock the Notifications