ঘরোয়া পুজো দিয়েই শুরু হয়ে গেল বিপাশা-করনের বিয়ের অনুষ্ঠান, দেখুন ছবিতে
আর মাত্র কয়েক দিন। তারপরেই সাত পাঁকে বাধা পড়বেন বলিউডের রোমান্টিক জুটি বিপাশা বসু ও করন সিং গ্রোভার। বিয়ের আগেও তো কিছু আচার থাকে। আর বাঙালি মতে সেই সব আচার দিয়েই শুরু হয়ে গেলে বিয়ের অনুষ্ঠান।
বিপাশার পরনের গোলাপী শাড়ি, সঙ্গে মানানসই গোলাপী সাদায় কাজ করা থ্রি কোয়ার্টার ব্লাউজ, হাল্কা গয়না। আর করন বেবি পিঙ্ক শেরওয়ানিতে। [(ছবি) বিপাশা-করণের প্রি-ওয়েডিং ফটোশুট মস্তি-গ্ল্যামার-রোমান্স এর পাঁচমিশালি!]

বাঙালি মতে পুজোর মাধ্যমে শুরু হল বিয়ের অনুষ্ঠান। রাতে মুম্বইতে হবে সঙ্গীত অনুষ্ঠান। আগামী ৩০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বিপাশা ও করন। মহেন্দি অনুষ্ঠান হবে আগামীকাল ২৯ এপ্রিল জুহুর একটি ক্লাবে। [সাহসী ফটোশুটে বঙ্গললনা বিপাশা]
বিপাশার বিয়ের সাজে থাকবে বাঙালিয়ানা। এর পরে গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলিউড ইন্ডাস্ট্রির বন্ধুদের।
অ্যালোন ছবির সেটে প্রথম দেখা। সেখান থেকেই প্রেম। বিপাশা একবছর আগেই বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু করনের প্রাক্তন স্ত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গে করনের বিচ্ছেদের জন্য তাদের অপেক্ষা করতে হল। [৩৭-এ পা দিয়ে আরও 'হট' লুকে বিপাশা বসু]
বিপাশার এটি প্রথম বিয়ে হলেও করণের এটি তৃতীয় বিয়ে।


















Click it and Unblock the Notifications