শুরু হল 'সুলতান' সলমনের পরবর্তী ফিল্ম 'ভরত'-এর শ্যুটিং, সেট-এর এই ছবি ভাইরাল

আবারও ইদের মরশুমে ফিরছেন বলিউডের 'টাইগার'। এবছরের ইদে আসছে ভাইজান সলমন খানের পরবর্তী ছবি। সেই ছবি 'ভরত' -এর শ্যুটিং শুরু হয়ে গেল। আর ছবির শ্য়ুটিংর এর প্রথম দিনেই সলমনের ফিল্মের সেট-এর এক ছবি ভাইরাল

আবারও ইদের মরশুমে ফিরছেন বলিউডের 'টাইগার'। এবছরের ইদে আসছে ভাইজান সলমন খানের পরবর্তী ছবি। সেই ছবি 'ভরত' -এর শ্যুটিং শুরু হয়ে গেল। আর ছবির শ্য়ুটিংর এর প্রথম দিনেই সলমনের ফিল্মের সেট-এর এক ছবি ভাইরাল হয়ে গেল। সলমনের বোন অলভিরার স্বামী অতুল অগ্নিহোত্রী প্রযোজিত এই ছবিতে থাকছে দেশাত্মবোধক এক গল্প।

শুরু হল সুলতান সলমনের পরবর্তী ফিল্ম ভরত-এর শ্যুটিং, সেট-এর এই ছবি ভাইরাল

কিছুদিন আগেই, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে দু রাত জোধপুর সেন্ট্রাল জেলে কাটিয়েছিলেন সলমন। প্রশ্ন উঠতে শুরু করে ৫ বছরের হাজতবাসের সাজা প্রাপ্ত সলমনের আগামী দিনের ফিল্মগুলির ভবিষ্যৎ নিয়ে । প্রশ্ন ওঠে ইদে আসন্ন 'ভরত' ছবিটির শ্য়ুটিং নিয়েও। এর সেই সমস্ত রকমের আশঙ্কার মেঘ কাটিয়ে আবার সেট-এ ফিরেছেন 'টাইগার' সলমন। এবার অপেক্ষা ভরত ছবিটির মুক্তির।

জানা গিয়েছে ১৫ অগাস্টকে মাথায় রেখে 'ভরত' ছবিটি মুক্তি পেতে চলেছে। আলি আব্বাজ জাফর পরিচালিত এই ছবিতে, এক এমন মানুষের গল্প বলা হয়েছে, যার প্রেক্ষাপট ১৯৪৭ সালের ভারতের স্বাধীনতা । স্বাধীনত-উত্তর দেশের উন্নয়ন আর সেই সাধারণ মানুষটির বেড়ে ওঠার পটভূমিতে এক সামাজিক বার্তা দিতে চলেছে এই ফিল্ম। পাশপাশি দেশের পার্টিশনের ৭০ বছর ঘিরেও একটি সুপ্ত বার্তা তুলে ধরা হচ্ছে 'ভরত ' ছবিটিতে। আপাতত ছবির সেট-এর শ্যুটিং এর প্রথম ছবিতেই মাত সোশ্যাল মিডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+