প্রথমবার প্রকাশ্যে করিনা–সইফের দ্বিতীয় সন্তান জেহ, তোলপাড় নেট দুনিয়ায়
প্রথমবার প্রকাশ্যে করিনা–সইফের দ্বিতীয় সন্তান জেহ
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণটি চলেই এল। প্রকাশ্যে এল সইফ আলি খান ও করিনা কাপুরের দ্বিতীয় সন্তান জেহের মুখ। তবে এই দম্পতি এখনও তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে দ্বিতীয় সন্তানের মুখ দেখাননি। আসলে করিনা কাপুর খানের একটি ফ্যান পেজ থেকে তাঁর দ্বিতীয় সন্তান জেহের ছবি ফাঁস হয়েছে। এ বছরের ২১ ফেব্রুয়ারি করিনা কাপুর খান ও সইফ আলি খান স্বাগত জানিয়েছেন তাঁদের দ্বিতীয় সন্তান জেহকে। করিনা এর আগে তাঁর প্রথম সন্তান তৈমুর সদ্যোজাতকে কোলে নিয়ে রয়েছে সেই ছবি শেয়ার করেছিলেন।

ইনস্টাগ্রামে 'দ্য রিয়াল করিনা কাপুর’ ফ্যান পেজে করিনার নতুন বই দ্য প্রেগনেন্সি বাইবেলের প্রচারের জন্য মা ও সন্তানের ছবি শেয়ার করা হয়। এই ছবিটি বই থেকে সংগ্রহ করা হয়েছে, যেখানে জেহর কপালে স্নেহের চুম্বন দিচ্ছেন মা করনা। এর সঙ্গে রয়েছে করিনার লেখা, 'আমার জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষরা, আমার শক্তি, আমার পৃথিবী–সইফু, তৈমুর ও জেহ।’
এ বছর আন্তর্জাতিক মাতৃ দিবসের দিনও করিনা কাপুর সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্বিতীয় সন্তানের ছবি দেন, তবে সেখানে মুখ দেখা যায় না। তৈমুরের কোলে জেহ রয়েছেন, সাদা কালো এই ছবি পোস্ট করে করিনা লেখেন, 'এই দু’জন আমায় আরও ভালো আগামীর আশা জাগায়, সব সুন্দরী, শক্তিশালী মায়েদের হ্যাপি মাদার্স ডে।’ করিনা ও সইফ এখনও তাঁদের দ্বিতীয় সন্তানের নাম আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে করিনার বাবা রনধীর কাপুর তাঁর নাতির নাম জেহ রাখা হয়েছে তা নিয়ে নিশ্চিত করেন।












Click it and Unblock the Notifications