সুশান্তের জীবন থেকে অনুপ্রাণিত সিনেমার প্রথম লুকেই চমকে গেলেন দর্শকরা! পোস্টারে দেখা যাচ্ছে কাকে
সুশান্তের জীবন থেকে অনুপ্রাণিত সিনেমার প্রথম লুকেই চমকে গেলেন দর্শকরা! পোস্টারে দেখা যাচ্ছে কাকে
সবেমাত্র একমাসের একটু বেশি সময় হয়েছে মারা গিয়েছেন বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর এরই মধ্যে তাঁর জীবনী নিয়ে বায়োপিক তৈরি হওয়ার প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। আর সুশান্তের ভূমিকায় দেখা যাবে টিকটক স্টার শচীন তিওয়ারিকে।

শচীনের সঙ্গে সুশান্তের চেহারার বহু মিল খুঁজে পাওয়া যায়। যার জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি। সুশান্তের মৃত্যুর পরই সচিনের আর্বিভাব হয়। সদ্য মুক্তিপ্রাপ্ত দিল বেচারার নায়কের মুখের মতো হওয়ায় ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০ হাজারের বেশি।
View this post on InstagramA post shared by Sachin Tiwari (@officialtiwarisachin) on
বিজয় শেখর গুপ্তার প্রযোজনায় তৈরি হতে চলেছে 'সুইসাইড অর মার্ডার: আ স্টার ওয়াজ লস্ট।’ বিজয় শেখর গুপ্তা জানিয়েছেন যে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই ছবিটির শুটিং শুরু হবে এবং পাঞ্জাব ও মুম্বইয়ে ছবির শুটিং হবে। এ বছরের বড়দিনে ছবিটি মুক্তি করানোর ইচ্ছা রয়েছে গুপ্তার।
সোমবার ছবির নির্মাতারা ছবির প্রথম লুকস প্রকাশ করেন। যেখানে শচিন তিওয়ারিকে বহিরাগত হিসাবে দেখানো হয়েছে। ছবি নির্মাতাদের মতে সুশান্ত সিংয়ের বায়োপিক নয় এটা, তবে তাঁর জীবন থেকে অনুপ্রাণিত। বিজয় শেখর গুপ্তা বলেন, 'সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় মৃত্যু আমাদের সকলকে অবাক করে দিয়েছে। কিন্তু এটা নতুন নয়। অনেক অভিনেতাই বাইরে থেকে এই ইন্ডাস্ট্রিতে আসেন বড় কিছু অর্জন করার লক্ষ্যে, কিন্তু কাজ না পাওয়ায় অনেকেই হতা্য হয়ে পড়েন। কেউ সেই হতাশাকে অতিক্রম করে সারা জীবন সংগ্রাম করে যান আবার অনেকে নিজের জীবন শেষ করে দেন। আমরা সবকটি চরিত্র একে একে প্রকাশ করব। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে এই ছবিটি অবশ্যই বলিউডের অভ্যন্তরীনদের আসল চেহারাটি উন্মোচন করবে।’ এই ছবির পরিচালক শমিক মৌলিক।












Click it and Unblock the Notifications