সঞ্জয় দত্তের বায়োপিকে রনবীরের 'লুক' !

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। আর শ্যুটিং সেটে চরিত্র গত সাজে দেখা গেল রনবীরকে।

সঞ্জয় দত্তের জীবনী নিয়ে রাজকুমার হিরানি পরিচালিত ছবি ঘিরে সিনেমা প্রেমীদের মধ্যে কৌতূহল বহুদিনের। বিশেষত ছবিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয়ে যেখানে রয়েছেন রনবীর কাপুর, সেখানে তো তাঁকে নিয়ে তাঁর ভক্তদের মধ্যে উন্মাদনা থাকবেই। তার ওপর ছবি জুড়ে সোনাম কাপুর থেকে অনুষ্কা শর্মার মতো এক ঝাঁক তারকা সমাবেশ রয়েছে।[মদ খেয়ে চূড় সঞ্জয় দত্ত অপমান করলেন রণবীর কাপুরকে! কিন্তু কেন?]

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। আর শ্যুটিং -এর সেটে চরিত্র গত সাজে দেখা গেল রনবীরকে । ফিল্মে রনবীরের বাবার চরিত্রে অর্থাৎ প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা অভিনেতা সুনীল দত্তের ভুমিকায় অভিনয় করছেন পরেশ রাওয়াল। নিজের চরিত্রের সাজে তিনিও হয়েছেন ক্যামেরা বন্দি।[(ছবি) ২০১৭-য় এই বলিউড সিনেমাগুলি না দেখলে বড় মিস করবেন আপনি]

সঞ্জয় দত্তের বায়োপিকে রনবীরের 'লুক' !

৯০ এর দশকে সঞ্জয় দত্তের যেরকম 'লুক' ছিল হুবহু সেরকম করেই নিজের 'লুক' রখেছেন রনবীর। পরেশ রাওয়ালের সাজ পোশাকেও দেখা গিয়েছে সুনীল দত্তের ছাপ।[(ছবি) ২০১৭ এর বলিউড মাতাতে চলেছে এই বায়োপিক গুলি !]

এর আগে এক সাক্ষাৎকারে পরিচালক হিরানি জানিয়েছিলেন, এবছরের শেষের দিকেই মুক্তি পাবে এই ছবি। ছবিটিতে এক পিতা পুত্রের সম্পর্কই কাহিনীর মূল বুনোট। রনবীর কাপুর, পরেশ রাওয়াল ছাডা়ও ছবিতে রয়েছেন সোনাম কাপুর, অনুষ্কা শর্মা, মণীষা কৈরালা, দিয়া মির্জা।[সঞ্জয় লীলা বনশালী সম্পর্কে এই মন্তব্য করলেন রণবীর !]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+