প্রকাশিত হল 'কাহানি ২' এর প্রথম লুক
প্রকাশিত হল সুজয় ঘোষ পরিচালিত ছবি 'কাহানি ২' এর প্রথম লুক। ২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত সাসপেন্স থ্রিলার 'কাহানি'। যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলন অভিনেত্রী বিদ্যা বালন।
অবশেষে প্রকাশিত হল সুজয় ঘোষ পরিচালিত ছবি 'কাহানি ২' এর প্রথম লুক। ২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত সাসপেন্স থ্রিলার 'কাহানি'। যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলন অভিনেত্রী বিদ্যা বালন। ছবিটি দর্শকদের মধ্যে বিরাট জনপ্রিয়তা পেয়েছিল।
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল পরিচালক সুজয় ঘোষ 'কাহানি'র সিক্যুয়েল 'কাহানি ২' তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। কিন্তু পাকাপাকি কোনও খবর এতদিন জানা যায়নি। তবে ছবির ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার পর দর্শকদের মধ্যে উৎসাহ যে অনেকগুন বেড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

'কাহানি ২' সিনেমাতেও মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিদ্যা। সদ্য প্রকাশিত ছবির প্রথম লুকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে আগের গল্পের চেয়েও অনেক বেশি রহস্য , রোমাঞ্চে ভরপুর হবে 'কাহানি ২'। পোস্টারের প্রথম লুকে বিদ্যার ছবি রয়েছ। ছবিতে অপহরণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত এক মহিলার চরিত্রে অভিনয় করছেন বিদ্যা। ছবিতে বিদ্যার চরিত্রের নাম দুর্গারানি সিং।
এবারে কাহানি ২ ছবিতে অভিনেতা অর্জুন রামপালকে দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন চলছে। প্রথম ছবির সঙ্গে কোন সামঞ্জস্য রাখা হয়েছে নাকি সম্পূর্ণ ভিন্ন গল্পের উপরে এই ছবিটি তৈরি হচ্ছে তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ প্রযোজক-পরিচালকেরা। আগের বারের মতো এবারেও ছবিতে বেশ কয়েকজন বাঙালী অভিনেতাকে দেখা যেতে পারে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications