ফার্স্ট লুকেই মাত! রণবীর কাপুরের শমশেরায় মন মজল নেটিজেনদের
২০১৮ সালে বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। সঞ্জু ছবিতে অভিনয় করেছিলেন। তারপর তিনি এই কয়েক বছর কোনও ছবিতে অভিনয় করেননি। শাহরুখ খান, অনুষ্কা শর্মার মতো তিনিও সিনেমা থেকে কিছুটা সময়ের জন্য ব্রেক নিয়েছিলেন। কিন্তু এবার একের পর এক চমক দিতে ফের বড় পর্দায় ফিরছেন রণবীর কাপুর। তবে এবার আর একটি নয়, বরং ব্যাক টু ব্যাক মেগা বাজেটের সিনেমা নিয়ে বড় পর্দায় কামব্যাক হতে চলেছে জুনিয়র কাপুর কিংয়ের।
|
আসছে শমশেরা
করোনার প্রভাবে ২০২০ সালের পর বন্ধ ছিল ছবি মুক্তি। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে একের পর এক ছবি মুক্তি পাচ্ছে। চলতি বছরেই রণবীর কাপুরের দুটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবি দুটি হল শমশেরা, ব্রহ্মাস্ত্র। শমশেরার একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেই ছবিতে রণবীর কাপুরের লুক প্রকাশ হয়েছে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ২২ জুলাই মুক্তি পেতে চলেছে শমশেরা। এই ছবিতে অভিনয় করছেন রণবীর কাপুর, বানী কাপুর, সঞ্জয় দত্ত। শমশেরায় রণবীরের ফার্স্টলুকে একদম অন্যরূপ ধরা পড়েছে। যশরাজ ফিল্মসের পক্ষ থেকে ছবির আপডেট আর কিছু দেওয়া হয়নি।
|
নেটিজেনদের প্রতিক্রিয়া
ভাইরাল হওয়া রণবীরের লুক নিয়ে মন্তব্য করেছেন নেটিজেনরা। নেটিজেনরা শমশেরার ছবি পোস্ট করে নিজের নিজের মতো বক্তব্য পেশ করেছেন। কেউ কমেন্টে লিখেছেন, 'আসতে চলেছে বছরের সেরা ছবি।' আবার অনেকেই লিখেছেন যে 'অবশেষে বলিউডে অনেকদিন পর একটা ভালো কোনও ছবি মুক্তি পেতে চলেছে'। আর ভক্তদের এই সকল কমেন্ট দেখে সিনেয়া নিয়ে আশাবাদী মেকাররাও। তবে শুধুমাত্র এ ভক্তরা তাই নয়, সেই সঙ্গে ছবিটি মুক্তির জন্য অত্যন্ত উচ্ছ্বসিত অভিনেত্রী বানী কাপুর। যদিও ছবির নির্মাতারা শমশেরার বিষয়ে সমস্ত বিবরণ গোপন রেখেছেন। তবে ছবিতে রণবীরের চরিত্র সম্পর্কে কিছু কথা জানিয়েছেন বানী কাপুরও। ছবির একাধিক শেড আছে যা অনেক আলাদা। ছবিতে রণবীরের চেহারা ও চরিত্র আলাদা। এই ছবিটি দিয়ে তিনি দর্শকদের চমকে দেবেন, এমনটাই জানিয়েছেন বাণী।

করণ মালহোত্রার ছবি
শমশেরা ছবিটি পরিচালনা করেছেন বলিউডের বিখ্যাত পরিচালক করণ মালহোত্রা। তবে এটাই প্রথম নয়, এর আগেও অভিনেত্রী বাণী কাপুর ২০১৯ সালে টাইগার শ্রফ ও হৃতিক রোশন অভিনীত 'ওয়ার' সিনেমায় পরিচালক করণ মালহোত্রার সঙ্গে সঙ্গে কাজ করেছেন। পরিচালক করণ মালহোত্রার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছেন করেছেন 'ঘুঙরু' খ্যাত অভিনেত্রী বানী কাপুর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications